1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন

কয়রায় একক ধান চাষের ঘোষণার প্রতিবাদে কৃষকদের প্রতিবাদ সমাবেশ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৯৪ বার পড়া হয়েছে

কয়রা প্রতিনিধি : খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে কৃষকদের সঙ্গে পূর্ব আলোচনা ছাড়াই শুধুমাত্র ধান চাষের ঘোষণা দেওয়ার প্রতিবাদে সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে হড্ডা মাঝের চক মাছ কাটা প্রাঙ্গনে “কৃষক বাঁচাও, দেশ বাঁচাও” স্লোগানে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন ৯ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য শ্যামল কৃষ্ণ মন্ডল। সভা সঞ্চালনা করেন তপন মন্ডল।
সভায় স্থানীয় ইউপি সদস্য উত্তম কুমার মন্ডল সহ জমির মালিকদের মধ্যে সুব্রত মন্ডল, পুলকেশ মন্ডল, দেবব্রত মন্ডল, ভবসিন্ধু মন্ডল, নিলাদ্রী সরদার, শুভ্র মন্ডল, রেজাউল করিম সরদার, কামরুল ইসলাম সরদার এবং গড়ইখালী ইউপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলম সরদার বক্তব্য দেন।
সভায় বক্তারা অভিযোগ করে বলেন, একটি মহল কৃষকদের মতামত উপেক্ষা করে একক সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে যা গ্রহণযোগ্য নয়। তারা ধান ও মাছ চাষ সমন্বয়ের মাধ্যমে টেকসই কৃষি ব্যবস্থার দাবি জানান।
এ সময় বক্তারা কৃষকদের স্বার্থ রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন এবং সমন্বিত চাষাবাদ নিশ্চিতের আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।