1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে ৬ কোটি টাকার ডায়মন্ডসহ ভারতীয় নাগরিক আটক কয়রায় একক ধান চাষের ঘোষণার প্রতিবাদে কৃষকদের প্রতিবাদ সমাবেশ ঢাকায় বিক্ষোভের ডাক জামায়াতসহ ১১দলীয় জোটের খুলনায় অগ্নিকাণ্ডে পুড়লো চার পরিবারের সম্পদ পাইকগাছায় কিডনি রোগে আক্রান্ত গৃহবধূকে আর্থিক সহায়তা প্রদান আ’লীগের আমলে২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে : প্রধানমন্ত্রী নব্য ফার্দিনান্দ ও ইসাবেলারা এখনও মুসলিম বিশ্বের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে : শিবিরের সভাপতি কেসিসির প্রশাসককে কাঁচা ও পাকা মাল আড়ৎদার সমিতির শুভেচ্ছা পাইকগাছায় কচুরিপানা অপসারণ ও মশক নিধন কাজের উদ্বোধন পেট্রোল সংকটে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকদের কপালে চিন্তার ভাঁজ

খুলনায় অগ্নিকাণ্ডে পুড়লো চার পরিবারের সম্পদ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : খুলনা নগরীর টুটপাড়া এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডে চারটি পরিবারের ক্ষয়ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে ৯৫ সাউথ সেন্ট্রাল রোডস্থ তাসনিম ভিলা, শাহী মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সিদ্দিকুর রহমানের অর্ধপাকা টিনশেড বাড়িতে আগুনের সূত্রপাত হলে দ্রুত তা ছড়িয়ে পড়ে এবং ভাড়াটিয়াদের বসতঘর পুড়ে যায়। অগ্নিকাণ্ডে ভাড়াটিয়া হিমাংশু মন্ডল, মো. আরিফ শেখ, আনারুল ও এনামুল শেখের ঘর এবং সকল মালামাল আগুনে পুড়ে যায়।

খবর পেয়ে টুটপাড়া ফায়ার সার্ভিসের একটি দমকল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। এছাড়া সদর থানার এএসআই কামরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

টুটপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাকির হোসেন বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডর সূত্রপাত হয়। এতে চারটি পরিবারের কয়েক লাখ টাকার ক্ষতি হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট