1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শনিবার, ২৩ মে ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম :
খুলনায় আনসার ও ভিডিপি সদস্যদের ইউথ লিডারশিপ প্রশিক্ষণ কোর্স সমাপ্ত দাকোপে ঘের দখলের বিরোধে আহত ৫ সেবা সম্পর্কে অবহিতকরণ এবং সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে অংশীজনের কর্মশালা গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক সপ্তাহ উপলক্ষে খুলনায় অধিকার’র মানববন্ধন সাতলা ইউনিয়নে ১৬৮৮ হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ খুলনা ওয়াসায় ৯৪ কোটি টাকার ব্ল্যাংক চেক নিয়ে তোলপাড়, তদন্তের দাবি গোপালগঞ্জে গরুবাহী ট্রাক খালে পড়ে ৪ গরুর মৃত্যু চৌগাছায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক সুন্দরবনে বনরক্ষীদের গুলিতে জেলের নিহতের ঘটনায় পাল্টাপাল্টি মামলা পাইকগাছায় পোল্ট্রির ফার্মে বিষাক্ত দূর্গন্ধে অতিষ্ঠ জনজীবন

নিজেদের জমিতে নিজেরাই ঘের করতে চাই এমন স্লোগানে মোরেলগঞ্জে মানববন্ধন

  • প্রকাশিত: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

মোরেলগঞ্জ প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জে বহরবুনিয়া গ্রামে স্থানীয় পেশীশক্তির বলে ৮৫ বিঘা একটি মৎস্য ঘের দখলের পায়তারা করছে একটি প্রভাবশালী মহল বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে জমির মালিকেরা জমি যার ঘের তার নিজেদের জমিতে নিজেরাই ঘের করতে চাই এমন স্লোগানে প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছেন স্থানীয়রা। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মোরেলগঞ্জ সার্কেল ও থানা ওসি বরাবর এমদাদুল ইসলাম ইমু বাদি হয়ে বিভিন্ন দপ্তরে মো.আলি আজিম, আলমঙ্গীর শিকদারসহ ৮ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

একই সাথে তারা রাজনৈতিক ও পেশীশক্তি খাটিয়ে ঘের দখলকারি বহিরাগত দেরকেও উচ্ছেদের দাবি তুলেছেন।
বৃহস্পতিবার (২ এপ্রিল) বেলা ১২টার দিকে উপজেলার বহরবুনিয়া গ্রামের বিবাদমান ৮৫ বিঘা জমির ঘেরের ভেড়িতে মানববন্ধন করেন জমির মালিকেরা।
মানববন্ধন থেকে অভিযোগ করে বলেন, ৮৫ বিঘার এ মৎস্য ঘেরটি বিগত সকরারের আমলে বহিরাগতরা ও স্থানীয় প্রভাবশালী একটি মহল প্রভাব খাটিয়ে জোরপূর্বক দখল করে মাছ চাষ করে। জমির মালিকদের হাড়ির টাকা তো দূরের কথা আমন ধান ফসলও ফলাতে দেয়নি। এখন ফ্যাসিষ্টদের বিদায়ের পরে নতুন করে দলের নাম ভাঙ্গিয়ে স্থানীয় দু’ একজন ও বহিরাগত লোকদের নিয়ে ঘেরটি দখলে নেওয়ার পায়তারা করছে। সরকারের নির্দেশনা অনুযায়ী প্রকৃত জমির মালিকেরা তাদের নিজেদের জমিতে নিজেরা ঘের করতে চায়। বহিরাগতদের হাত থেকে তারা বাঁচতে চায়। তারা উর্দ্ধতন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে মানববন্ধন করেন।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন আলম খান, মিজানুর রহমান, এমদাদুল ইসলাম ইমু, তৌহিদুল ইসলাম টুটুল, হুমায়ুন কবিরসহ একাধিকরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।