1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
খুলনায় ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল বাগেরহাটে জ্বালানী তেল নিতে অপেক্ষমানদের স্বস্তি দিতে পানি ও স্যালাইন বিতরণ বগুড়ার সাবেক এমপি শরিফুল ইসলাম জিন্নাহ গ্রেফতার ফুলতলায় আস সুন্নাহ মডেল মাদ্রাসায় ছবক অনুষ্ঠান পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে রহস্যজনক চুরি পাইকগাছায় ঘের দখল করায় তাতী দলের সভাপতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন জ্বালানি সংকটে আগামীতে দ্রব্যমূল্যের ওপর প্রভাব পড়বে : অর্থমন্ত্রী ৩ মে থেকে সারাদেশে পাওয়া যাবে হামের টিকা : স্বাস্থ্যমন্ত্রী রূপসায় উপজেলা চেয়ারম্যান পদে জাবেদ মল্লিককে তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ দেখতে চাই রূপসায় আদালতের রায় অমান্য ও সরকারি কাজে বাধা প্রদান করে মব সৃষ্টির অভিযোগ

বগুড়ার সাবেক এমপি শরিফুল ইসলাম জিন্নাহ গ্রেফতার

  • প্রকাশিত: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : বগুড়ার জাতীয় পার্টির সভাপতি ও সাবেক সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।

শুক্রবার (২৭ মার্চ) ভোর পৌনে ৪টার দিকে রাজধানীর রমনা থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

জিন্নাহ বগুড়া-২ আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য এবং জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান।

বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া ডিবির ওসি ইকবাল বাহার।

ডিবির এই কর্মকর্তা জানান, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় দায়ের করা হত্যা মামলাসহ একাধিক মামলায় তিনি পলাতক ছিলেন। বগুড়ার শিবগঞ্জ থানায় দায়ের করা একটি মামলায় দণ্ডবিধির বিভিন্ন ধারা এবং বিস্ফোরক দ্রব্য আইনে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

তিনি আরও জানান, শরিফুল ইসলাম জিন্নাহর বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলাসহ মোট ১০টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। তাকে সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট