1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
খুলনায় ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল বাগেরহাটে জ্বালানী তেল নিতে অপেক্ষমানদের স্বস্তি দিতে পানি ও স্যালাইন বিতরণ বগুড়ার সাবেক এমপি শরিফুল ইসলাম জিন্নাহ গ্রেফতার ফুলতলায় আস সুন্নাহ মডেল মাদ্রাসায় ছবক অনুষ্ঠান পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে রহস্যজনক চুরি পাইকগাছায় ঘের দখল করায় তাতী দলের সভাপতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন জ্বালানি সংকটে আগামীতে দ্রব্যমূল্যের ওপর প্রভাব পড়বে : অর্থমন্ত্রী ৩ মে থেকে সারাদেশে পাওয়া যাবে হামের টিকা : স্বাস্থ্যমন্ত্রী রূপসায় উপজেলা চেয়ারম্যান পদে জাবেদ মল্লিককে তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ দেখতে চাই রূপসায় আদালতের রায় অমান্য ও সরকারি কাজে বাধা প্রদান করে মব সৃষ্টির অভিযোগ

বাগেরহাটে জ্বালানী তেল নিতে অপেক্ষমানদের স্বস্তি দিতে পানি ও স্যালাইন বিতরণ

  • প্রকাশিত: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে বিভিন্ন ফিলিং স্টেশনে জ্বালানী তেল পেতে দীর্ঘ সারি, তীব্র তাপদাহে চালকদের একটু স্বস্তি দিতে জেলা ছাত্রদলের পক্ষ থেকে পানি ও স্যালাইন বিতরণ করেন ছাত্রদল নেতা শেখ আল মামুন।
সূর্যের আলো ফোটার আগে থেকেই তেলের পাম্পে মোটরসাইকেল চালক ও বিভিন্ন যানবাহন চালকরা। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে নিদিষ্ট পরিমাণ তেল সংগ্রহ করছে তারা। যা তীব্র তাপদাহের মধ্যে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। অনেকে আবার তেল না পেয়ে ফিরে যাচ্ছেন। এদিকে এই পরিস্থিতিতে মোটর যান চালকদের কিছুটা স্বস্তি দিতে জেলা ছাত্রদল ব্যাতিক্রম ধর্মী উদ্যোগ গ্রহণ করেছে ।

রোববার (৫ এপ্রিল) দিনব্যাপী খানজাহান আলী ফিলিং স্টেশন সহ বাগেরহাটের বিভিন্ন ফিলিং স্টেশনে লাইনে অপেক্ষমাণ মোটরসাইকেল চালকদের মাঝে পানি ও স্যালাইন বিতরণ করেন তারা। তেলের কৃত্রিম সংকট রোধে সবাইকে সচেতন করা হয় যাতে কেউ অপ্রয়োজনীয়ভাবে তেল মজুত না করে এবং নিজের প্রয়োজন অনুযায়ীই তেল গ্রহণ করে। এতে করে সবার জন্য ন্যায্য প্রাপ্যতা নিশ্চিত করা সম্ভব হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী শেখ আল মামুন, ছাত্রদল নেতা আল ইমরান, ইমরান হাওলাদার বাবু, গাজী রিয়াজুল ইসলাম, রোহিত হালদার, ইমন শেখ, রিজভী গাজী, কাইফ শেখ, আব্দুল্লাহ সরদার প্রমূখ।
এসময় আসিফ নামের এক চালক বলেন, অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হয়, গরমে খুব কষ্ট হয়। আজকে ছাত্রদল পানি ও স্যালাইন দিয়েছে এতে কিছুটা স্বস্তি পেয়েছি। এমন উদ্যোগ আরও হওয়া দরকার। আমি মনে করি এটা ছাত্ররাজনীতির ইতিবাচক দিক।
মোটরসাইকেল চালক আব্দুল্লাহ শেখ বলেন, সকাল থেকে লাইনে দাঁড়িয়ে আছি, এখনও তেল পাইনি। কাজের অনেক ক্ষতি হচ্ছে। গরমে শরীরও খারাপ হয়ে যাচ্ছে। তবে আজকে পানি আর স্যালাইন দেওয়ায় একটু স্বস্তি লাগছে। এমন সহযোগিতা সত্যিই অনেক উপকারে আসছে।
বাইক চালক আশিকুর রহমান বলেন, আমি প্রতিদিন সকাল ৬ টা থেকে লাইনে দাড়ায় তেল পেতে পেতে ১০ টা বাজে। তারপর আবার আমি ভাড়ায় লোক টানি। কিন্তু ৩০০ টাকার তেল প্রতিদিন শেষ হয়ে যায়। প্রতিদিন না খেয়ে এসে দাড়ায়। প্রচন্ড গরমে ক্লান্ত হয়ে যাই। আজ ছাত্রদল পানি ও স্যালাইন দিচ্ছে এতে আমাদের ক্লান্ত দূর হচ্ছে। এই উদ্যোগকে স্বাগত জানাই।
বাগেরহাট জেলা ছাত্রদল নেতা শেখ আল মামুন বলেন, পজেটিভ রাজনীতি প্রধানমন্ত্রী তারেক রহমানের মূলনীতি। এই স্লোগানকে সামনে রেখে জেলা ছাত্রদল মানবিক কর্মসূচি পালন করে যাচ্ছে। প্রধানমন্ত্রী ছাত্রদলকে জনগণের সাথে থাকতে বলেছেন এজন্য ছাত্রদল জনগণের পাশে সবসময় রয়েছে। বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষ, বিশেষ করে মোটরসাইকেল চালকেরা অনেক কষ্টে আছেন। তারা এই গরমে তিন চার ঘন্টা দাড়িয়ে জ্বালানি তেল নিচ্ছেন। এতে অনেকে ক্লান্ত হয়ে পড়ে। অনেকে আবার অসুস্থ হয়ে পড়ে। তাই মোটরসাইকেল চালকদের কষ্ট কিছুটা লাঘব করার জন্য আমাদের এই ছোট্ট উদ্যোগ। আমরা মানুষের পাশে থাকতে চাই। অনেকেই আছেন আগে ২০০ টাকার তেল নিতো তারা এখন ১০০০ টাকার তেল নেয়। এভাবে বিভিন্ন সিন্ডিকেট তেল মজুত করে। তারা যাতে তেল মজুত না করে আমরা সেই কথাই তাদের বুঝাচ্ছি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট