1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন

খুবিতে ‘নৈয়ায়িক সন্ধ্যা’ শীর্ষক বিতর্ক অনুষ্ঠানের আয়োজন

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

খুবি প্রতিনিধি: খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) বিতর্ক সংগঠন নৈয়ায়িক এর আয়োজনে “নৈয়ায়িক সন্ধ্যা” নামক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানটি রম্য বিতর্ক, শিক্ষক-ছাত্র বিতর্ক, আঞ্চলিক বিতর্ক এই তিনটি পর্বে অনুষ্ঠিত হয়েছে। আজ ০৬ এপ্রিল (সোমবার) সন্ধায় বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত।

এসময় তিনি বলেন, আজকের এ অনুষ্ঠানের আয়োজক ও উপস্থিত সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি ছোট থেকেই বির্তক পছন্দ করি। বির্তককে আমাদের বাঁচিয়ে রাখতে হবে তাহলে আমাদের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। আমাদের সকল শিক্ষক এধরণের অনুষ্ঠান আয়োজনে সর্বদা সাহায্য করবেন বলে আমি আশাবাদ ব্যক্ত করছি।

অনুষ্ঠানের প্রথম অংশে রম্য বিতর্কে “প্রেম করা মানে নিজের পায়ে কুঁড়াল মারা” শীর্ষক বিষয়ে পক্ষে বিপক্ষে বিতর্ক করেন ইংরেজি ডিসিপ্লিনের তন্নি, ব্যবসা প্রশাসন ডিসিপ্লিনের রোশনি, ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের মারুফ, প্রিন্ট মেকিং ডিসিপ্লিনের রাজিয়া, এইচআরএম ডিসিপ্লিনের মোমিন এবং এডুকেশন ডিসিপ্লিনের অর্ক।

এছাড়াও অনুষ্ঠানের দ্বিতীয় অংশে শিক্ষক-ছাত্র বির্তকে “সিজিপিএ একটি জাদুর সংখ্যা” বিষয়ে পক্ষে বির্তক করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের প্রভাষক মো. মতিউর রহমান। ইংরেজি ডিসিপ্লিনের প্রভাষক আফসানা কবির প্রীতি। ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের প্রভাষক হাসান মাহমুদ সাকি।

এছাড়াও শিক্ষক-ছাত্র বির্তকে “সিজিপিএ একটি জাদুর সংখ্যা” বিষয়ে বিপক্ষে বিতর্ক করেন ইকোনমিকস ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রাইসুল ইসলাম। ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের তৃতীয় বর্ষের মো. নূর আলম। রসায়ন ডিসিপ্লিনের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মাহমুদ হাসান অভি।

তাছাড়াও অনুষ্ঠানের শেষ পর্বে আঞ্চলিক বিতর্ক চট্টগ্রাম জেলার পক্ষে বিতর্ক করেন নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের ইরফান, বরিশাল জেলার পক্ষে প্রিন্ট মেকিং ডিসিপ্লিনের জেবা, ফরিদপুর জেলা আফ্রিদা জেবা, ঢাকা জেলার পক্ষে এডুকেশন ডিসিপ্লিনের সুপ্রিয়, নোয়াখালী জেলার পক্ষে স্কাল্পচার ডিসিপ্লিনের সুপ্রিয়া, নেত্রকোনা জেলার পক্ষে আইন ডিসিপ্লিনের মাহফুজ।

অনুষ্ঠানে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের অধ্যাপক ড. তুহিন রায় এবং ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক মো. জোবায়ের হোসাইন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট