1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন

ফকিরহাটে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

ফকিরহাট প্রতিনিধি : “স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের ফকিরহাটে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে মঙ্গলবার (৭ এপ্রিল) বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে র‌্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: আসাদুজ্জামান সাগর। উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর দেবরাজ মিত্রের সঞ্চালনায় এসয় অন্যান্যদের মধ্যে আবাসিক মেডিকেল অফিসার সরদার তানভীর আহম্মদ, ডা: শাওন কুমার দাশ, ডা: শিমুল হোসেন, ডা: শিবলী নোমান, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির ম্যানেজার আব্দুল্লা আল-মামুন, এমটিইপিএ মো: কামাল হোসেনসহ বিভিন্ন মেডিকেল অফিসার, নার্স ও স্বাস্থ্য কর্মী উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।