1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম :
পাইকগাছায় পানি উন্নয়ন বোর্ডের জায়গার অবৈধ ৫০ টি পরিবারের স্থাপনা উচ্ছেদ শেষ মুহূর্তে সময় চাইলেন বিরোধীদলীয় নেতা, স্পিকার বললেন— সুযোগ নেই খুলনা সিটিকে গ্রীন, ক্লিন ও ধুলামুক্ত করার চেষ্টা করা হচ্ছে : নজরুল ইসলাম মঞ্জু বাগেরহাটে স্কাউটস দিবসে র‍্যালি ও আলোচনা সভা পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামীর যাবজ্জীবন আমি ৩০০ সংসদ সদস্যের সামনে কথা বলছি, ৩০০ হামের রোগীর সামনে না: রুমিন ফারহানা জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দিয়ে সংসদে বিল পাস পৃথক সচিবালয় প্রতিষ্ঠার রায়ের বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্রপক্ষ খুলনার কয়রা উপজেলার ৯৭ ভাগপরিবার জলবায়ু ঝুঁকিতে গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিলের প্রক্রিয়া বন্ধ করে অবিলম্বে আইনে পরিণত করার দাবি

খুলনা সিটিকে গ্রীন, ক্লিন ও ধুলামুক্ত করার চেষ্টা করা হচ্ছে : নজরুল ইসলাম মঞ্জু

  • প্রকাশিত: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

তথ্য বিবরণী : জলবায়ু পরিবর্তনজনিত অভিবাসী ও অভ্যন্তরীণ বাস্তুচ্যুত জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা কর্মসূচি শক্তিশালীকরণ শীর্ষক গোলটেবিল বৈঠক আজ বুধবার (০৮ এপ্রিল) খুলনা কারিতাস আঞ্চলিক কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস আয়োজিত গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, খুলনা সিটিকে গ্রীন, ক্লিন ও ধুলামুক্ত করার চেষ্টা করা হচ্ছে। খুলনাকে গ্রীন সিটিতে পরিণত করতে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন। নগরীর জলাবদ্ধতা নিরসনে কাজ করা হচ্ছে। বস্তিবাসীর উন্নয়নের জন্য একটি প্রকল্প তৈরি করা হয়েছে। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য শুধু সভা-সেমিনার করলেই হবে না, এ নিয়ে সকলকে কাজ করতে হবে। শহরে ইজিবাইকের সংখ্যা বেড়ে গেছে। এটিকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। সাইক্লোন ও নদী ভাঙ্গণে ক্ষতিগ্রস্তদের জন্য পুনর্বাসনের পরিকল্পনা দরকার। খুলনার উন্নয়নে আমরা কাজ শুরু করেছি।

গোলটেবিল বৈঠকে বিশেষ অতিথির বক্তৃতা করেন কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহম্মেদ। এতে স্বাগত বক্তৃতা করেন খুলনা কারিতাসের আঞ্চলিক পরিচালক আলবিনো নাথ। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ইনস্টিটিউট (কুয়েট) এর সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল হোসেন। অনুষ্ঠানে বক্তৃতা করেন কারিতাসের টেকনিক্যাল বিশেষজ্ঞ ইম্মানুয়েল চয়ন বিশ্বাস।

বাংলাদেশে বিভিন্ন নীতি ও পরিকল্পনা ডিআরআর এবং সিসিএ এর ওপর গুরুত্ব দেয়া হয়, তবুও বাস্তুচ্যুত জনগোষ্ঠীর সুরক্ষার ক্ষেত্রে সমন্বিত দৃষ্টিভঙ্গির ঘাটতি রয়েছে। এই গোলটেবিল বৈঠকে আলোচনার লক্ষ্য হলো সরকার, উন্নয়ন সংস্থা, গবেষক ও নাগরিক সমাজের মধ্যে নীতিগত সংলাপ সৃষ্টি করা এবং সম্ভাব্য উপায়গুলো চিহ্নিত করা, বাস্তুচ্যুত জনগোষ্ঠীকে সামাজিক সুরক্ষার আওতায় আনা ও বৃদ্ধিকরণ, নীতিগত সংলাপ চালু করা, জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে অভিজ্ঞতা বিনিময় করা, DRR-CCA-Social Protection এর মাধ্যমে সমন্বয় বৃদ্ধির উপায় নির্ধারণ এবং অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু-সহনশীল সামাজিক সুরক্ষার জন্য সুপারিশমালা তৈরি করা।

গোলটেবিল বৈঠকে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী, এনজিও প্রতিনিধি ও কমিউনিটি লিডাররা অংশ নেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।