1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনাম :
পাইকগাছায় পানি উন্নয়ন বোর্ডের জায়গার অবৈধ ৫০ টি পরিবারের স্থাপনা উচ্ছেদ শেষ মুহূর্তে সময় চাইলেন বিরোধীদলীয় নেতা, স্পিকার বললেন— সুযোগ নেই খুলনা সিটিকে গ্রীন, ক্লিন ও ধুলামুক্ত করার চেষ্টা করা হচ্ছে : নজরুল ইসলাম মঞ্জু বাগেরহাটে স্কাউটস দিবসে র‍্যালি ও আলোচনা সভা পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামীর যাবজ্জীবন আমি ৩০০ সংসদ সদস্যের সামনে কথা বলছি, ৩০০ হামের রোগীর সামনে না: রুমিন ফারহানা জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দিয়ে সংসদে বিল পাস পৃথক সচিবালয় প্রতিষ্ঠার রায়ের বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্রপক্ষ খুলনার কয়রা উপজেলার ৯৭ ভাগপরিবার জলবায়ু ঝুঁকিতে গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিলের প্রক্রিয়া বন্ধ করে অবিলম্বে আইনে পরিণত করার দাবি

পাইকগাছায় পানি উন্নয়ন বোর্ডের জায়গার অবৈধ ৫০ টি পরিবারের স্থাপনা উচ্ছেদ

  • প্রকাশিত: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছায় ভ্রাম্যমাণ আদালত  পানি উন্নয়ন বোর্ডের জায়গায় অবস্থিত ৫০ টি পরিবারের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে।
উপজেলার পানি উন্নয়ন বোর্ড অফিসের পশ্চিম পাশে এ সমস্ত বসতি প্রায় ৫০ বছর আগে। যা পানি উন্নয়ন বোর্ডের জায়গা হওয়ায় বোর্ড কর্তৃপক্ষ উচ্ছেদের জন্য আবেদন করেন। এরই ধারাবাহিকতায় জেলা প্রশাসকের লিখিত আদেশ মোতাবেক বসতিদের উঠে যাওয়ার জন্য কয়েবার নোটিশ প্রদান করেন। তারা এ ব্যাপারে কোন কর্ণপাত না করায় সর্বশেষ বুধবার (০৮ এপ্রিল) বেলা সাড়ে ১১ টার দিকে উচ্ছেদ অভিযান শুরু হয়।
অভিযান পরিচালনা করেন জেলা আরডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  আসাদুজ্জামান আরিফ, উপজেলা নির্বাহী অফিস ওয়াসিউজ্জামান চৌধুরী, সহকারী কমিশনার (ভুমি) মোঃ ফজলে রাব্বী।
এ সময় উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী রিফাত বিন রফিক, এস,ও মোতালেব হোসেন এবং ফায়ার সার্ভিস ও থানা পুলিশ।
এ দিকে জমির মালিক দাবীদার তারক চন্দ্র সানা ভিডিও সাক্ষাতকারে ও জমির সকল কাগজ পত্র দেখিয়ে বলেন তাদের পৈত্রিক সম্পত্তি। এছাড়াও যার সকল রেকর্ড, নামপত্তন, সর্বশেষ খাজনার দাখিলা উপস্থিত সাংবাদিকদের দেখান।
অন্যদিকে আদালতে মামলা চলমান রয়েছে। তবে কোন আদেশ দেখাতে পারেননি।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার বলেন, উচ্ছেদের আদেশ মোতাবেক উচ্ছেদ অভিযান হচ্ছে।
আরডিসি আসাদুজ্জামান আরিফ বলেন, উচ্ছেদের আদেশ মোতাবেক উচ্ছেদ করা হচ্ছে। আমি আইন প্রয়োগকারী সংস্থার লোকদের নিয়ে আসছি যাতে কোন আইনশৃঙ্খলার অবনতি না ঘটে।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।