
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছার গড়ইখালির বাইনবাড়িয়া ব্রিজের উত্তর পাশের এপ্রোচ রোড, পাটকেলখালী কালভার্ট ও সানাবাড়ির সামনে প্রায় আধা কিলোমিটার কার্পেটিং রাস্তা নির্মাণের দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে বাইনবাড়িয়া ব্রিজের উপর এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বাসিন্দারা অংশ নিয়ে দীর্ঘদিন ধরে অবহেলিত এ সড়কগুলোর দ্রুত উন্নয়নের দাবি জানান।
ইউপি সদস্য বিকাশ কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্টিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি ছিলেন গড়ইখালী ইউপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও বিশিষ্ট সমাজ সেবক মোঃ জাহাঙ্গীর আলম সরদার। স্হানীয় ঠাকুর দাস সানার সঞ্চালনায় বক্তব্য রাখেন বিভাস চন্দ্র বাছাড়,শ্যামলাল মন্ডল, শিক্ষক সরোজিত কুমার মন্ডল ও স্বপন কুমার মন্ডল সহ আরো অনেকে।
সমাবেশে বক্তারা বলেন, গুরুত্বপূর্ণ এ রাস্তাগুলো দীর্ঘদিন ধরে ভাঙাচোরা ও চলাচলের অযোগ্য হয়ে রয়েছে। ফলে প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারী, শিক্ষার্থী ও যানবাহন চালকদের। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে। তারা দ্রুত এপ্রোচ রোড, কালভার্ট ও কার্পেটিং রাস্তা নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। অন্যথায় দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন এলাকাবাসী।
Like this:
Like Loading...
Related