1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
পাইকগাছায় বাইনবাড়িয়া ব্রিজের এপ্রোজ রোড সহ সড়ক উন্নয়নের দাবিতে সমাবেশ পাইকগাছায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ফুলতলা উপজেলা পরিষদের ৫ বারের চেয়ারম্যান শেখ আকরাম হোসেনের ইন্তেকাল মোরেলগঞ্জে জালিয়াতির দায়ে মোবাইলকোর্টে ৪ জনের অর্থদন্ড পাইকগাছায় পানি উন্নয়ন বোর্ডের জায়গার অবৈধ ৫০ টি পরিবারের স্থাপনা উচ্ছেদ শেষ মুহূর্তে সময় চাইলেন বিরোধীদলীয় নেতা, স্পিকার বললেন— সুযোগ নেই খুলনা সিটিকে গ্রীন, ক্লিন ও ধুলামুক্ত করার চেষ্টা করা হচ্ছে : নজরুল ইসলাম মঞ্জু বাগেরহাটে স্কাউটস দিবসে র‍্যালি ও আলোচনা সভা পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামীর যাবজ্জীবন আমি ৩০০ সংসদ সদস্যের সামনে কথা বলছি, ৩০০ হামের রোগীর সামনে না: রুমিন ফারহানা

ফুলতলা উপজেলা পরিষদের ৫ বারের চেয়ারম্যান শেখ আকরাম হোসেনের ইন্তেকাল

  • প্রকাশিত: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

ফুলতলা (খুলনা) প্রতিনিধি : ফুলতলা উপজেলা পরিষদের সাবেক ৫ বারের নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ আকরাম হোসেন (৭২) মঙ্গলবার দিবাগত রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহী রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও ২ কন্যাসহ বহু আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে যান। বুধবার বিকাল পৌনে ৫টায় শিরোমনি খানজাহানআলী আদর্শ মহাবিদ্যালয় মাঠে ইউএনও সুচি রানী সাহার নেতৃত্বে গার্ড অব অনার শেষে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযায় ইমামতি করেন শিরোমনি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি আব্দুল জব্বার আজমী। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমির মাওঃ সাখাওয়াত হোসেন, খুলনা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আলমগীর কবির, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শেখ ইকবাল হোসেন, গাওসুল আজম হাদি ও কে এম জিয়া হাসান তুহিন, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার কাজী আশরাফ হোসেন আশু ও স ম রেজোয়ান আলী, জেলা জামায়াতের সেক্রেটারী মুন্সী মিজানুর রহমান, সহকারী সেক্রেটারী মুন্সী মঈনুল ইসলাম, মিয়া গোলাম কুদ্দুস, বিএনপি নেতা ইউপি চেয়ারম্যান মীর কায়ছেদ আলী, খানজাহানআলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান, আওয়ামীলীগ নেতা শাহ নেওয়াজ জোয়ার্দ্দার, ড. মাহাবুব উল ইসলাম, রাবি অধ্যাপক ড. শহিদুল ইসলাম, এ্যাড. তারেক হাসান মিন্টু, মোস্তফা সরোয়ার, ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভুঁইয়া শিপলু, শিল্পপতি আলহাজ্ব ফেরদৌস আহমেদ ভুঁইয়া, শেখ গোলাম কিবরিয়া মিন্টু, সোবহান মোড়ল, শাহাবুদ্দিন ধীরা, অধ্যক্ষ আবু দাউদ, অধ্যক্ষ শেখ মিজানুর রহমান, আওয়ামীলীগ নেতা আবু তাহের রিপন, মোল্যা হেদায়েত হোসেন লিটু, আশরাফুল আলম কচি, এস রবীন বসু, প্রমুখ। পরিবারের পক্ষ থেকে মরহুমের একমাত্র পুত্র ও ঠাকুরগাও জেলার অতিরিক্ত পুলিশ সুপার শেখ ইমরান হোসেন ইমন, ছোট ভাই শেখ আকতার হোসেন ও ইউপি চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম বক্তৃতা করেন। পরে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।