1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম :
পাইকগাছায় পানি উন্নয়ন বোর্ডের জায়গার অবৈধ ৫০ টি পরিবারের স্থাপনা উচ্ছেদ শেষ মুহূর্তে সময় চাইলেন বিরোধীদলীয় নেতা, স্পিকার বললেন— সুযোগ নেই খুলনা সিটিকে গ্রীন, ক্লিন ও ধুলামুক্ত করার চেষ্টা করা হচ্ছে : নজরুল ইসলাম মঞ্জু বাগেরহাটে স্কাউটস দিবসে র‍্যালি ও আলোচনা সভা পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামীর যাবজ্জীবন আমি ৩০০ সংসদ সদস্যের সামনে কথা বলছি, ৩০০ হামের রোগীর সামনে না: রুমিন ফারহানা জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দিয়ে সংসদে বিল পাস পৃথক সচিবালয় প্রতিষ্ঠার রায়ের বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্রপক্ষ খুলনার কয়রা উপজেলার ৯৭ ভাগপরিবার জলবায়ু ঝুঁকিতে গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিলের প্রক্রিয়া বন্ধ করে অবিলম্বে আইনে পরিণত করার দাবি

বাগেরহাটে স্কাউটস দিবসে র‍্যালি ও আলোচনা সভা

  • প্রকাশিত: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : বাগেরহাটে নানা আয়োজনে বাংলাদেশ স্কাউটস দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ বুধবার (০৮ এপ্রিল) সকালে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

র‍্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)জয়দেব চক্রবর্তীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন, বাংলাদেশের স্কাউট বাগেরহাট জেলা রোভারের সহ-সভাপতি বিএম জাকির হোসেন, জেলা রোভারের সহ-সভাপতি অধ্যাপক শেখ বুলবুর কবির, বাংলাদেশ স্কাউটস বাগেরহাট জেলার রোভারের সরকারি কমিশনার মোঃ সোহানুর রহমান প্রমুখ।

সভায় স্কাউটিং কার্যক্রমের অগ্রগতি, ভবিষ্যৎ পরিকল্পনা এবং যুব উন্নয়নে স্কাউটদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। স্কাউটিং তরুণ সমাজকে শৃঙ্খলা, নেতৃত্ব ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করে এবং সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশ স্কাউটস দিবসের তাৎপর্য তুলে ধরে সমাজসেবা ও স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান। স্কাউটিং কার্যক্রমকে আরও গতিশীল করতে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

আলোচনা সভা শেষে বাংলাদেশ স্কাউটস বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।