
মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় কৃষক-কৃষাণীদের নিয়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার দুপুরে কৃষি অফিসের কৃষক প্রশিক্ষণ হল রুমে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ নজরুল ইসলাম শিকদার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কামরুন নেছা সুমি। উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ দীনেশ চন্দ্র মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছাড়াও বক্তব্য রাখেন মঠবাড়িয়া পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক আলহাজ্ব কে এম হুমায়ূন কবির, মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক মোঃ গাউস মিয়া, উপজেলা জামায়ত ইসলামির সেক্রেটারী আবুল কালাম আজাদ, সাংবাদিক সমিতির সভাপতি ইসমাইল হোসেন হাওলাদার ও কৃষক ফুল মিয়া। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা পারভেজ আলম। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ, বরিশাল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সিনিয়র মনিটরিং অফিসার (পার্টনার) মোহাম্মদ রিয়াজ উদ্দিন, উপজেলা যুবদলে আহবায়ক মোঃ মজিবুর রহমান প্রমুখ।