1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শনিবার, ২৩ মে ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
খুলনায় আনসার ও ভিডিপি সদস্যদের ইউথ লিডারশিপ প্রশিক্ষণ কোর্স সমাপ্ত দাকোপে ঘের দখলের বিরোধে আহত ৫ সেবা সম্পর্কে অবহিতকরণ এবং সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে অংশীজনের কর্মশালা গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক সপ্তাহ উপলক্ষে খুলনায় অধিকার’র মানববন্ধন সাতলা ইউনিয়নে ১৬৮৮ হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ খুলনা ওয়াসায় ৯৪ কোটি টাকার ব্ল্যাংক চেক নিয়ে তোলপাড়, তদন্তের দাবি গোপালগঞ্জে গরুবাহী ট্রাক খালে পড়ে ৪ গরুর মৃত্যু চৌগাছায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক সুন্দরবনে বনরক্ষীদের গুলিতে জেলের নিহতের ঘটনায় পাল্টাপাল্টি মামলা পাইকগাছায় পোল্ট্রির ফার্মে বিষাক্ত দূর্গন্ধে অতিষ্ঠ জনজীবন

মামলা থেকে রেহাই পেলেন সালমান খান

  • প্রকাশিত: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : ঘাড়ের ওপর পানমশলা বিজ্ঞাপনের মামলা নিয়ে সালমান খান ঘুরছেন অনেকদিন হলো। একের পর এক শুনানিতে অনুপস্থিত থাকায় আদালত জারি করেছিল গ্রেফতারি পরোয়ানা। এবার মিলল সাময়িক রেহাই।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, ১৩ এপ্রিল জয়পুর জেলা উপভোক্তা কমিশন ২-এ হাজিরা দেওয়ার কথা ছিল সালমানের। সেই নির্দেশে স্থগিতাদেশ দিয়েছেন রাজস্থান হাই কোর্ট। নির্দিষ্ট দিনে কমিশনে হাজিরা দেওয়া থেকে রেহাই পেলেন তিনি।

সালমানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন যোগেন্দ্র সিংহ বাদিয়াল। একটি পান মশলার বিজ্ঞাপনে কাজ করায় ভাইজানের বিরুদ্ধে এ অভিযোগ আনেন তিনি।

বদিয়ালের অভিযোগ ছিল, পণ্যগুলোকে ‘জাফরান বা তবক মিশ্রিত এলাচ’ এবং ‘জাফরান মিশ্রিত পানমশলা’ বলা হলেও আদতে তা নয়। এই দাবি ক্রেতাদের বিভ্রান্ত করার জন্য। যাতে সহজেই ক্রেতা বিশ্বাস করেন, পণ্যটি নিরাপদ।

যোগেন্দ্রের অভিযোগের ভিত্তিতে বছরের শুরুতে উপভোক্তা কমিশন হস্তক্ষেপ করে এই পণ্যগুলোর প্রচারে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা জারি করেছিল। পরে জয়পুর এবং কোটার মতো শহরে বিলবোর্ড-সহ বিজ্ঞাপন দেখা যেতে শুরু করে। যা দেখে কমিশন মনে করে, তাদের আদেশ অমান্য করা হয়েছে।

বর্তমানে সালমান ব্যস্ত তার নতুন ছবি ‘মাতৃভূমি’ নিয়ে। এরইমধ্যে শুটিং শেষ করেছেন। শুরুতে এর নাম ছিল ব্যাটেল অফ গলওয়ান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।