1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম :
আনসার ও ভিডিপি সদস্যদের ইউথ লিডারশিপ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন সাতলা একতা বাজার–কান্দী খাল দখলের কবলে: পুনঃখননের জোর দাবি কৃষকদের ফুলবাড়ীগেট বাজারে ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন মৌলিক সুবিধা দেশের সব অংশেই গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী শরণখোলায় বজ্রপাতে গরুর মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি সংসদে আনা হোক: রুমিন ফারহানা নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দিলে ভিসা আবেদন বাতিল জামালপুরে পৃথক স্থানে বজ্রপাতে দুজনের মৃত্যু বিগত সরকার বিদ্যুতের ৪০ হাজার কোটি টাকা বকেয়া রেখে গেছে: অর্থমন্ত্রী স্কুলছাত্রী অদিতা হত্যায় গৃহশিক্ষক রনির মৃত্যুদণ্ড

পাপারাজ্জিদের ওপর রেগে গেলেন কারিশমা কাপুর, করলেন সতর্ক

  • প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : তারকাদের লাইফস্টাইল নিয়ে সাধারণের মধ্যে সব সময় আগ্রহ কাজ করে। আর তাদের পেছনে সব সময় ছায়ার মতো লেগে থাকেন বিনোদন ভুবনের আলোকচিত্রীরা, যাদের ডাকা হয় পাপারাজ্জি হিসেবে। এবার পেছন থেকে জুম করে ছবি তোলায় পাপারাজ্জিদের বিরুদ্ধে তোপ দাগলেন বলিউড তারকা কারিশমা কাপুর।
পেছন থেকে জুম করে ছবি তোলাটা অনেক তারকাই ভালোভাবে নেন না, বিশেষ করে নারীরা। ব্যতিক্রম নন কারিশমাও। এ নায়িকার একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে তিনি পাপারাজ্জিদের পেছন থেকে জুম করে ছবি না তোলার জন্য সতর্ক করেছেন। এ সময় তাকে খুব রাগান্বিত দেখা যাচ্ছিল।
পত্রিকা প্রকাশনা‘ইন্ডিয়া’স বেস্ট ড্যান্সার সিজন ৫’-এর শুটিংয়ের সেটে ঘটনাটি ঘটে। এ রিয়েলিটি অনুষ্ঠানে বিচারক হিসেবে রয়েছেন তিনি। তার সঙ্গে বিচারক হিসেবে আরও আছেন গীতা কাপুর, টেরেন্স লুইস এবং জাভেদ জাফর।
অনুষ্ঠানস্থলে যাওয়ার আগে সবাই আলোকচিত্রীদের ক্যামেরায় পোজ দেন। সে সময় কারিশমা সেখানে উপস্থিত ক্যামেরাম্যানদের সতর্ক করেন। পোজ দেওয়ার জায়গা থেকে সরে গিয়ে কারিশমা বলেন, ‘বেশি জুম করবেন না। আপনাদের অনেকে খুবই খারাপভাবে ছবি তুলতে চান।’ এই মনমানসিকতাকে অভিনেত্রী অসুস্থ বলে মন্তব্য করেন। সূত্র: এই সময় অনলাইন
কারিশমার কড়া বার্তার ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। অনেকে তার এই সতর্কতার সঙ্গে সহমত পোষণ করেন। কিছুদিন আগে সিড ও কিয়ারা একটি অনুষ্ঠানের জন্য একসঙ্গে পোজ দিচ্ছিলেন। তখন পাপারাজ্জিরা ভিডিও থেকে সিডকে সরিয়ে কিয়ারাকে জুম করেছিলেন। সেই ভিডিওতে তোলপাড় পড়ে চারদিকে।
ভারতীয় চলচ্চিত্রে দীর্ঘদিন ধরে অবদান রাখা কারিশমা এই সচেনতামূলক পদক্ষেপের জন্য প্রশংসিত হচ্ছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।