1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পাবলিক স্ফিয়ার থাকলে শেখ হাসিনা তৈরি হতো ন : ড. সলিমুল্লাহ খান শরণখোলায় সনাতনী পরিবারের বসতঘর ভাঙচুর ও লুটপাট: গ্রেফতার ২ খোকসায় সড়ক দুর্ঘটনায় ভ্যান চালকের মৃত্যু হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ১৪৪৫ এক বছরের মধ্যে স্থানীয় সরকারের সব নির্বাচন: মির্জা ফখরুল হাদি হত্যা মামলা: তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারো পেছাল হামের টিকা কেন দেওয়া হয়নি, তা খতিয়ে দেখা হবে : প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা মোরেলগঞ্জে অগ্নিকাণ্ডে ছয় দোকান পুড়ে ছাই মোংলায় গাঁজাসহ নারী মাদক কারবারী গ্রেপ্তার পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তনে বাংলাদেশের পররাষ্ট্র নীতি বদলাবে না: শামা ওবায়েদ

শরণখোলায় সনাতনী পরিবারের বসতঘর ভাঙচুর ও লুটপাট: গ্রেফতার ২

  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

শরণখোলা আঞ্চলিক অফিসঃ শরণখোলায় সনাতনী পরিবারের বসতঘর ভাঙচুর.মারপিট ও লুটপাটের ঘটনায় মঙ্গলবার সকালে থানায় মামলা দায়ের হয়েছে| পুলিশ ২ জনকে গ্রেফতার করে আদালতে চালান দিয়েছে| বাগেরহাট জেলা পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শণ করেছেন| গত সোমবার (৪ মে) দুপুরে উপজেলার ধানসাগর ইউনিয়নের রতিয়া রাজাপুর গ্রামে রবীন ঢালীর বাড়ীতে এ ঘটনা ঘটে| ভুক্তভোগী রবীন ঢালী অভিযোগে বলেন, তিন-চার বছর ধরে প্রতিবেশী সোবাহান হাওলাদারের সাথে তার জমিজমা নিয়ে বিরোধ ও মামলা চলে আসছে| এর জের ধরে সেমাবার (৪ মে) সকাল ১০টার দিকে সোবাহন হাওলাদার, তার দুই ছেলে মিরাজ ও আব্দুল্লাহ এবং দুই ভাই সরোয়ার ও দেলোয়ারের নেতৃত্বে ৫০ থেকে ৬০ জনের তাদের ভাড়াটে সন্ত্রাসী বাহিনী রবীনের বাড়িতে হামলা চালায়| সন্ত্রাসীরা দা, হাতুড়ি, শাবল, লাঠিসোটা নিয়ে প্রথমে বসত ঘর ভাঙচুর শুরু করে| ঘরের চালা, বেড়াচাটকি ও আসবাবপত্র ভেঙে চুরমার করে ঘরে থাকা ট্রাংক ভেঙ্গে ¯^র্ণালংকার,লক্ষাধিক নগদ টাকা এবং জমির দলিলপত্র লুট করে নেয়| এ সময় তাদের বাধা দিলে সন্ত্রাাসীরা বাড়ির নারী সদস্যদের মারধর করে | মারধরে আহতরা হলেন, রবীন ঢালীর স্ত্রী সীমা রাণী (৩৫), মা দুলালী রাণী (৭০), নানী বেলকা রাণী (৯০) এবং তার দুই খালা বিমলা রাণী (৬০) ও লীলা রাণী (৬৫)| এদেরকে শরণখোলা উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে| ভুক্তভোগী পরিবারের ¯^জন অবসরপ্রাপ্ত শিক্ষক নির্মল হালদার ও বিজন হালদার বলেন, আমাদের চোখের সামনে যেভাবে ত্রাস সৃষ্টি করে ভাঙচুর, লুটপাট চালিয়েছে এমন ঘটনা ৭১ সালেও এমন হয়নি| বাগেরহাট জেলা পুলিশ সুপার মোঃ হাছান চৌধুরী মঙ্গলবার (৫ মে) দুপুরে ঘটনাস্থল পরিদর্শণ করেছেন| পুলিশ সুপার সাংবাদিকদের বলেন, হামলা ভাংচুরের ঘটনায় জড়িতরা ছাড় পাবেনা| পুলিশ মামলার আসামীদের ধরার জন্য অভিযান চালাচ্ছে| বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান কল্যাণ ফ্রন্টের শরণখোলা উপজেলা কমিটির আহবায়ক ¯^পন কুমার নাগ বলেন,হিন্দুপাড়ার এই ঘটনাটি সংখ্যালঘুদের মাঝে আতঙ্ক সৃষ্টি করেছে| সংখ্যালঘুদের নিরাপত্তার পাশপাশি ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই| এব্যাপারে উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন পঞ্চায়েত ও সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন মিলন বলেন, হামলাকারীরা কোনো দলের লোক না, এরা সন্ত্রাসী| দোষীদের শাস্তি হোক এটাই চাই| শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামিনুল হক বলেন, হামলা লুটপাটের ঘটনায় রবীন ঢালী বাদী হয়ে ২৬জনের নাম উল্লেখসহ অজ্ঞাত কয়েক জনের নামে থানায় মামলা করেছেন| পুলিশ অভিযান চালিয়ে এজাহার নামীয় আসামী উপজেলার উত্তর রাজাপুর গ্রামের জামাল শিকদারের ছেলে রাজু শিকদার এবং রাজৈর গ্রামের শহিদুল ইসলামের ছেলে নাইম ইসলামকে গ্রেপ্তার করেছে| গ্রেফতারকৃতদের মঙ্গলবার দুপুরে বাগেরহাট আদালতে চালান দেওয়া হয়েছে বলে ওসি জানিয়েছেন|

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।