1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ১১ মে ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
শিকারীদের কবল থেকে দুইটি জীবিত হরিণ উদ্ধার: সুন্দরবনে অবমুক্ত ডুমুরিয়ায় আমের বাম্পার ফলনে চাষিদের মুখে হাসি কাশিয়ানীতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত পাইকগাছায় উন্নত প্রযুক্তিতে পাট চাষ ও বীজ উৎপাদন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত দাকোপে বোরোর বাম্পার ফলন হলেও দর পতনে চাষীরা হতাশ ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে মহানগর ছাত্রশিবিরের হাফেজে কুরআন সংবর্ধনা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী অনুষ্ঠানের সমাপনী কেশবপুরে অবৈধ প্যারামেডিকেল প্রতিষ্ঠান সিলগালা অপরাধীর পরিচয় কেবলই অপরাধী, রাজনৈতিক পরিচয় নয়: প্রধানমন্ত্রী পুলিশ বাহিনীতে চেইন অব কমান্ড ভাঙলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী অনুষ্ঠানের সমাপনী

  • প্রকাশিত: সোমবার, ১১ মে, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

তথ্যবিবরণী : বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তিন দিনব্যাপী অনুষ্ঠানের সমাপনী আজ (রবিবার) খুলনা ফুলতলা উপজেলার দক্ষিণডিহি রবীন্দ্র কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা প্রশাসনের স্থানীয় সরকার দপ্তরের উপপরিচালক মোঃ আরিফুল ইসলাম। অনুষ্ঠানে আলোচনার বিষয় ছিলো: ‘রবীন্দ্রনাথের কৃষি দর্শন’।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, কৃষি ও কৃষকের ভাগ্যোন্নয়নে রবীন্দ্রনাথের ভূমিকা বিশ্লেষণ করলে, আজও তার প্রাসঙ্গিকতা খুঁজে পাওয়া যায়। পল্লী সমাজের বৈষম্য দূরীকরণে তিনি নওগাঁর পতিসরে সমবায় কৃষি ব্যাংক প্রতিষ্ঠা করেন। তারা আরও বলেন, বিশ^কবি তাঁর ছেলে ও জামাতাকে পাশ্চাত্যে কৃষি বিষয়ক উচ্চ শিক্ষা গ্রহণের জন্য পাঠান এবং দেশে ফিরলে তাদেরকে শিলাইদহে আধুনিক কৃষি কাজে নিয়োজিত করেন। এছাড়া, তিনি বিদেশ থেকে উচ্চফলসশীল ফসলের বীজ ও আধুনিক কৃষি যন্ত্র এনে দেশের কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে স্মারক বক্তব্য রাখেন শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক মোঃ আব্দুল মান্নান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচি রানী সাহা। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও খুলনা জেলা প্রশাসন যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।