1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ১১ মে ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম :
দাকোপে চালনা ফারিয়ার মানববন্ধন অনুষ্ঠিত শিকারীদের কবল থেকে দুইটি জীবিত হরিণ উদ্ধার: সুন্দরবনে অবমুক্ত ডুমুরিয়ায় আমের বাম্পার ফলনে চাষিদের মুখে হাসি কাশিয়ানীতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত পাইকগাছায় উন্নত প্রযুক্তিতে পাট চাষ ও বীজ উৎপাদন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত দাকোপে বোরোর বাম্পার ফলন হলেও দর পতনে চাষীরা হতাশ ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে মহানগর ছাত্রশিবিরের হাফেজে কুরআন সংবর্ধনা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী অনুষ্ঠানের সমাপনী কেশবপুরে অবৈধ প্যারামেডিকেল প্রতিষ্ঠান সিলগালা অপরাধীর পরিচয় কেবলই অপরাধী, রাজনৈতিক পরিচয় নয়: প্রধানমন্ত্রী

শিকারীদের কবল থেকে দুইটি জীবিত হরিণ উদ্ধার: সুন্দরবনে অবমুক্ত

  • প্রকাশিত: সোমবার, ১১ মে, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

শরণখোলা প্রতিনিধি : চোরাশিকারীদের কবল থেকে সোমবার চরদুয়ানীর পৃথক এলাকায় অভিযান চালিয়ে দুইটি জীবিত হরিণ উদ্ধার করেছেন বনরক্ষীরা| উদ্ধার করা হরিণ সোমবার (১১ মে) বিকেলে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে| বন বিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের জ্ঞানপাড়া বিশেষ ফরেষ্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ডেপুটি রেঞ্জার সুরজিত চৌধুরীর নেতৃত্বে বনরক্ষীরা গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১১ মে) সকালে পাথরঘাটার চরদুয়ানী ইউনিয়নের গাববাড়ীয়া এলাকায় অভিযান চালায়| বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে শিকারীরা হাজীবাড়ী মসজিদের কাছে পুকুরে হরিণটিকে ফেলে দিয়ে পালিয়ে যায়| অপর হরিণটি উদ্ধার হয়েছে একই দিন বেলা দুইটার দিকে কালিয়ারখাল এলাকায়| বনরক্ষীদের দেখে শিকারীরা পালিয়ে যায়| বনরক্ষীরা হরিণটি দুটিকে উদ্ধার করে জ্ঞানপাড়া টহল ফাঁড়িতে নিয়ে যায়| একটি হরিণ কিছুটা আহত থাকায় সেটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়| সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মোঃ শরীফুল ইসলাম বলেন, চরদুয়ানী এলাকায় উদ্ধার করা হরিণ দুইটি শিকারীরা সুন্দরবনে ফাঁদ পেতে ধরে নিয়ে যাচ্ছিলো| পায়ে কিছুটা আহত একটি হরিণকে প্রাথমিক চিকিৎসা দিয়ে দুইটি হরিণ সোমবার বেলা তিনটার দিকে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের চরখালী বনাঞ্চলে ছেড়ে দেওয়া হয়েছে|

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।