1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম :

সিটি কলেজ ছাত্রশিবিরের কুরআন বিতরণ কর্মসূচি

  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

বিজ্ঞপ্তি  : ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে সাধারণ শিক্ষার্থীদের মাঝে দুই দিনব্যাপী কুরআন বিতরণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজ শাখা।

১১ মে (সোমবার) সকাল ১০টায় কলেজ ক্যাম্পাসে এ আয়োজনের উদ্বোধন করা হয়। ১২ মে (মঙ্গলবার) পর্যন্ত এ কর্মসূচি কলেজ ক্যাম্পাসে চলমান থাকে।
কুরআন বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও খুলনা মহানগর সভাপতি রাকিব হাসান।
কলেজ ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ হোসেন মিরাজের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর প্রচার ও এইচআরডি সম্পাদক এস এম বেলাল হোসেন, সাহিত্য সম্পাদক আব্দুর রশিদ, কলেজ ও ছাত্র অধিকার সম্পাদক হযরত আলী, ২৭ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি আখতারুজ্জামান সুমন, সদর দক্ষিণ থানা সভাপতি জি এম সাইদুল ইসলাম, সেক্রেটারি মাজহারুল ইসলাম, দপ্তর সম্পাদক শেখ গালিব আলী প্রমুখ।
প্রধান অতিথির বক্তৃতায় মহানগর ছাত্রশিবির সভাপতি রাকিব হাসান বলেন, ১৯৮৫ সালের ১০ এপ্রিল ভারতে পবিত্র কুরআনকে বাজেয়াপ্ত করার জন্য রিট পিটিশন দায়ের করা হয়। ফলে তীব্র প্রতিবাদে ফেটে পড়ে সারাবিশ্বের তৌহিদী জনতা। চাঁপাইনবাবগঞ্জে ১১ মে প্রতিবাদ মিছিলে পুলিশ গুলি ছুড়লে শিবিরের নেতাকর্মী, রিকশাচালক, কৃষকসহ ৮ জন শাহাদাতবরণ করেন। সেই থেকে কুরআনের জন্য জীবন দেওয়ার এই দিনটিকে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুরআন দিবস হিসেবে পালন করে আসছে।
দুই দিনব্যাপী কুরআন বিতরণ কর্মসূচিতে কলেজের শিক্ষার্থীরা বিপুল উৎসাহের সাথে অংশগ্রহণ করে। কুরআন বিতরণের মতো এ ধরনের মহৎ কাজকে সাধুবাদ জানান শিক্ষক ও শিক্ষার্থীরা।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।