1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন

টুঙ্গিপাড়ায় বিধবা নারীর ধান কেটে দিলেন এমপি জিলানী

  • প্রকাশিত: বুধবার, ১৩ মে, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে
​টুঙ্গিপাড়া (গোপালগঞ) প্রতিনিধি: ​গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শ্রমিক সংকটে অসহায় হয়ে পড়া এক বিধবা নারীর দুই বিঘা জমির ধান কেটে ঘরে তুলে দিয়েছেন গোপালগঞ্জ-০৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী।

উপজেলার গোপালপুর ইউনিয়নের গুয়াধানা গ্রামের বাসিন্দা নমিতা বিশ্বাস। তিন কন্যা সন্তানের জননী এই বিধবা নারী তার দুই বিঘা জমিতে বোরো ধানের আবাদ করেছিলেন। বর্তমানে ধান কাটার মৌসুম চললেও এলাকায় তীব্র শ্রমিক সংকট দেখা দিয়েছে। তার ওপর প্রতি শ্রমিকের দৈনিক মজুরি ১২০০ টাকা হওয়ায় দরিদ্র এই কৃষাণীর পক্ষে ধান কাটা অসম্ভব হয়ে পড়েছিল। পাকা ধান মাঠে নষ্ট হওয়ার উপক্রম দেখে তিনি দুশ্চিন্তায় দিন কাটাচ্ছিলেন।

বিষয়টি জানতে পেরে আজ সকালে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মাঠে হাজির হন সংসদ সদস্য এস এম জিলানী। তিনি নিজেই কাঁচি হাতে নিয়ে ওই বিধবা নারীর জমির ধান কাটা শুরু করেন। পরে নেতাকর্মীদের সহায়তায় ধান কেটে মাড়াই করে ওই নারীর ঘরে তুলে দেওয়া হয়।

ধান কাটা শেষে সংসদ সদস্য এস এম জিলানী বলেন আমাদের দল থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, যেসব অসহায় ও দরিদ্র কৃষক অর্থের অভাব বা শ্রমিক সংকটের কারণে ধান কাটতে পারছেন না, আমরা তাদের পাশে দাঁড়াব। তাদের ফসল নিরাপদে ঘরে তুলে দিতে পারলে তারা কিছুটা হলেও উপকৃত হবেন। জনকল্যাণে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

সাংসদকে নিজের জমিতে ধান কাটতে দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন নমিতা বিশ্বাস। তিনি বলেন, টাকার অভাবে ধান কাটতে পারছিলাম না। এমপি সাহেব নিজে এসে আমার ধান কেটে দেবেন তা কল্পনাও করিনি। আমার খুব বড় উপকার হলো।

​এ সময় স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত থেকে ধান কাটায় অংশ নেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।