1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন

মোল্লাহাটে বসতঘরে যুবকের আত্মহত্যা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোল্লাহাটে পারিবারিক কলহের জেরে হাফিজ শেখ (৩২) নামের এক যুবকের গলায় ফাঁস নিয়ে আত্মহত্যার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৪ মে) সকাল ৭টার দিকে নিজ বসতঘরের আড়ার সঙ্গে নিজের ব্যবহৃত গামছা দিয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন বলে জানা গেছে। নিহত উপজেলার চরকুলিয়া গ্রামের আবুবক্কর শেখের ছেলে। তার এক ছেলে এবং এক মেয়ে সন্তান রয়েছে। মোল্লাহাট থানার ওসি কাজী রমজানুল হক বলেন, মরদেহ উদ্ধার করে সুরতহাল রির্পোট এবং ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন, এ বিষয়ে মোল্লাহাট থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। মরদেহের ময়নাতদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।