1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ২০ মে ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
পাইকগাছায় চিংড়িতে পুশ বিরোধী অভিযান: ৪ ব্যবসায়ীকে জরিমানা, ২০ কেজি মাছ জব্দ অভয়নগরে প্রাথমিক বিদ্যালয়ে দুধের প্যাকেটে পোকা, গন্ধের অভিযোগ সোনার দাম ভরিতে কমেছে ২১৫৮ পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়: বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন চকরিয়ায় সেনাকর্মকর্তা হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদন্ড খুমেক হাসপাতালে আগুনের আতঙ্কে আইসিইউতে থাকা রোগীর মৃত্যু খুলনায় জোড়াগেট পশুরহাটের উদ্বোধন কাল সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা আনসার বাহিনীকে আরও দক্ষ-গতিশীল করে তুলবে : প্রধানমন্ত্রী বাগেরহাটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩ পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ

ঈদে টানা ৭ দিন ব্যাংক বন্ধ, আগামী সোম–মঙ্গলবার খোলা কিছু শাখা

  • প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : পবিত্র ঈদ-উল-আযহার ছুটিতে ২৫ থেকে ৩১ মে পর্যন্ত টানা সাতদিন ব্যাংক বন্ধ থাকবে। তবে পোশাক খাতে কর্মরতদের বেতন দেওয়ার সুবিধার্থে ২৫ ও ২৬ মে পোশাকশিল্প এলাকার কিছু ব্যাংক শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
রোববার (১৭ মে) বাংলাদেশ ব্যাংক থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে।
সার্কুলারে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের আলোকে ২৩ মে শনিবার ও ২৪ মে রোববার ব্যাংকের সব শাখা ও উপশাখা স্বাভাবিক সময়সূচি অনুযায়ী খোলা থাকবে।
এদিকে ঈদের আগে তৈরি পোশাক খাতের শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধ এবং আমদানি-রফতানি কার্যক্রম সচল রাখতে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের পোশাক শিল্প সংশ্লিষ্ট এলাকায় সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম চালু রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
এসব এলাকায় ২৫ ও ২৬ মে সীমিতসংখ্যক জনবল দিয়ে ব্যাংক খোলা থাকবে। অফিস চলবে সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত এবং লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।
এ ছাড়া সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকার ব্যাংক শাখাগুলো আমদানি-রপ্তানি কার্যক্রমের স্বার্থে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সীমিত আকারে চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ছুটির দিনে দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীরা বিধি অনুযায়ী ভাতা পাবেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।