1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ২০ মে ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম :
পাইকগাছায় চিংড়িতে পুশ বিরোধী অভিযান: ৪ ব্যবসায়ীকে জরিমানা, ২০ কেজি মাছ জব্দ অভয়নগরে প্রাথমিক বিদ্যালয়ে দুধের প্যাকেটে পোকা, গন্ধের অভিযোগ সোনার দাম ভরিতে কমেছে ২১৫৮ পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়: বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন চকরিয়ায় সেনাকর্মকর্তা হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদন্ড খুমেক হাসপাতালে আগুনের আতঙ্কে আইসিইউতে থাকা রোগীর মৃত্যু খুলনায় জোড়াগেট পশুরহাটের উদ্বোধন কাল সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা আনসার বাহিনীকে আরও দক্ষ-গতিশীল করে তুলবে : প্রধানমন্ত্রী বাগেরহাটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩ পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ

নতুন ডিজাইনের ৫ টাকার নোট এখন বাজারে

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : ‘বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ সিরিজের নতুন ডিজাইন ও নিরাপত্তা বৈশিষ্ট্য সংবলিত ৫ টাকার কাগুজে নোট বাজারে ছেড়েছে সরকার। আজ মঙ্গলবার (১৯ মে) থেকে নতুন এই নোট বাজারে প্রচলন শুরু হয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার স্বাক্ষরিত নতুন নোটটি প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হয়েছে। পরে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য শাখা থেকেও এটি পাওয়া যাবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন ৫ টাকার নোটটির আকার ১১৭ মিলিমিটার×৬০ মিলিমিটার। নোটের সম্মুখভাগে ঢাকার ঐতিহ্যবাহী তারা মসজিদের ছবি ব্যবহার করা হয়েছে। পাশাপাশি ব্যাকগ্রাউন্ডে জাতীয় ফুল শাপলার নকশাও সংযোজন করা হয়েছে। নোটের পেছনভাগে ‘গ্রাফিতি-২০২৪’-এর ছবি মুদ্রিত রয়েছে।
নতুন নোটে কয়েকটি নিরাপত্তা বৈশিষ্ট্যও যুক্ত করা হয়েছে। জলছাপে রয়েল বেঙ্গল টাইগারের মুখ, ‘৫’ ইলেকট্রোটাইপ এবং সরকারের মনোগ্রাম ব্যবহার করা হয়েছে। এ ছাড়া নোটের কাগজের ভেতরে নিরাপত্তা সুতা সংযোজন করা হয়েছে, যা আলোর বিপরীতে ধরলে দুই পাশ থেকেই দেখা যাবে। নোটে হালকা গোলাপি রঙের আধিক্য রাখা হয়েছে।
অর্থ বিভাগ জানিয়েছে, নতুন ডিজাইনের নোট চালুর পাশাপাশি বর্তমানে প্রচলিত সব কাগুজে নোট ও ধাতব মুদ্রাও আগের মতো বৈধ থাকবে।
এদিকে মুদ্রা সংগ্রাহকদের জন্য নিয়মিত নোটের পাশাপাশি ৫ টাকার নমুনা নোটও ছাপানো হয়েছে। তবে এই নমুনা নোট বিনিময়যোগ্য নয়। সংগ্রাহকেরা নির্ধারিত মূল্যে বাংলাদেশ ব্যাংক কারেন্সি মিউজিয়াম থেকে তা সংগ্রহ করতে পারবেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।