1. : lf_ElQ5oe7W3mX7 :
  2. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  3. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন

কাশিয়ানীতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

  • প্রকাশিত: সোমবার, ১১ মে, ২০২৬
  • ১৪১ বার পড়া হয়েছে

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কাশিয়ানীতে মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলচালক। রবিবার দিবাগত রাত ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ফুকরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। তবে আহত চালকের নাম আব্দুল্লাহ হাসান (২২)। তিনি ফুকরা গ্রামের মনির হাসানের ছেলে। তাকে গোপালগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, কাশিয়ানী থেকে বাড়ি ফেরার সময় ফুকরা বাসস্ট্যান্ড এলাকায় এক ব্যক্তিকে ধাক্কা দেন আব্দুল্লাহ হাসান। এ সময় সড়কের ওপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই ওই পথচারী মারা যান। গোপালগঞ্জ হাইওয়ে পুলিশের উপপরিদর্শক নৃপেন দাস দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।