1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ

  • প্রকাশিত: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ১৩৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা, ১৬ অক্টোবর, ২০২৫ : সাতক্ষীরা সীমান্ত থেকে ভারতীয় শাড়ি ও ওষুধসহ বিভিন্ন মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সাতক্ষীরা সদর ও কলারোয়া থানাধীন হিজলদি, ভোমরা, তলুইগাছা, মাদরা, কাকডাঙ্গা বিওপি ও ঝাউডাঙ্গা বিওপি’র আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে আজ বৃহস্পতিবার দিনভর এসব মালামাল জব্দ করা হয়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হিজলদী বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া থানাধীন শিশুতলা থেকে এবং ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল রাজপুর থেকে ভারতীয় শাড়ি জব্দ করে।
এছাড়া, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প এর আভিযানিক দল কলারোয়া থানাধীন গোয়ালচত্ত্বর থেকে ভারতীয় মদ, তলুইগাছা বিওপির আভিযানিক দল তেতুলবাড়ি থেকে, কাকডাঙ্গা বিওপির আভিযানিক দল ভাদিয়ালী ও রাজ্জাকের মোড় থেকে, মাদরা বিওপির আভিযানিক দল ব্রিজের পার্শ্বে থেকে এবং বৈকারী বিওপির আভিযানিক দল সাতক্ষীরা থানাধীন ছয়ঘরিয়া থেকে ওষুধ জব্দ করেছে।
জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য ৬ লাখ ৪৫ হাজার টাকা। তবে, চোরাকারবারীরা এ সময় পালিয়ে গেছে।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়া হয়েছে। এছাড়া মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরি করে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে বিজিবি স্টোরে জমা রাখা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।