1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

মোরেলগঞ্জে গণপিটুনিতে নিহত ১, আহত ৩

  • প্রকাশিত: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ১১০ বার পড়া হয়েছে

মোরেলগঞ্জ প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে গরু চুরি করতে এসে গণপিটুনিতে ১ ব্যক্তি নিহত হয়েছে,এবং আরও ৩ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার দিবাগত ভোর রাতে উপজেলার বনগ্রাম ইউনিয়নের বলভদ্রপুর গ্রামে ঘটনাটি ঘটে। মোরেলগঞ্জ থানার সেকেন্ড অফিসার ভবতোশ চন্দ্র তথ্যটি নিশ্চিত করেছেন। নিহত ব্যক্তির নাম মো. মতিয়ার রহমান (৪৫) তিনি বাগেরহাটের চরগ্রামের মৃত রশিদ শেখের ছেলে।

অপর আহতরা হলেন মো. রমন হাওলাদার (৩৮), বাগেরহাটের ভাগা বাজার এলাকার মো. বজলু হাওলাদারের ছেলে। মো. আসাদুল শেখ (৪০), ফকিরহাটের চাকুলি গ্রামের মৃত আব্দুল আজিজ শেখের ছেলে। মো. জনি (৩৮), ফকিরহাটের আরপাড়া গ্রামের মৃত মোহাম্মদের ছেলে।

মহিষপুরা পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. তালেবুল্লাহ স্থানীয়দের বরাত দিয়ে জানান , বৃহস্পতিবার ভোর রাতে একটি মিনি ট্রাকযোগে চোরচক্রের সদস্যরা বনগ্রাম ইউনিয়নের বলভদ্রপুর গ্রামে গরু চুরি করতে আসে। এ সময় এলাকাবাসী বিষয়টি টের পেয়ে চোরদের ধাওয়া করে। চোরেরা পালানোর সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।

পরে এলাকাবাসী ৪ জনকে আটক করে গণপিটুনি দেয়। এতে গুরুতর আহত সকলকে উদ্ধার করে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মতিয়ার রহমানকে মৃত ঘোষণা করেন। আহত ৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা আরও জানিয়েছে যে এ ঘটনায় আরও তিনজন চোর পালিয়ে যেতে সক্ষম হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুফতি কামাল হোসেন বলেন, হাসপাতালে আসার আগেই মতিয়ার নিহত হয়েছেন। বাকি ৩ জনের অবস্থাও আশঙ্কাজনক।

মোরেলগঞ্জ থানার সেকেন্ড অফিসার ভবতোশ চন্দ্র বলেন, গণপিটুনিতে ১ জন নিহত হয়েছেন এবং ৩ জন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। আহত ৩ জনকে পুলিশ হেফাজতে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার তদন্ত চলছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।