1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

মাদারীপুরে বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ২

  • প্রকাশিত: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ১০৩ বার পড়া হয়েছে

মাদারীপুর অফিস : ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচর উপজেলার সীমানাবর্তী এলাকা ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তারাইল নামক স্থানে যাত্রীবাী বাস ও ট্রাকের সংঘর্ষে ২ বাস যাত্রী নিহত হয়েছে। খবর পেয়ে শিবচর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতদের লাশ উদ্ধার করে ও দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করে হাইওয়ে থানা হেফাজতে নিয়েছে।

মাদারীপুরের শিবচর হাইওয়ে থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত আনুমানিক ৪ টার দিক ঢাকা থেকে সাতক্ষীরাগামী যমুনা লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরে জেলার শিবচর উপজেলার সীমান্তবর্তী এলাকা ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তারাইল নামক স্থানে আসলে পিছন দিক থেকে একটি মালবাহী ট্রাক বাসটিকে ধাক্কা দেয়। এতে বাসটির পিছনের অংশ দুমড়ে মুচড়ে মহাসড়কের উপর পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ফারজানা ইয়াসমিন (৩০) নামের এক বাস যাত্রী নিহত হয়। খবর পেয়ে শিবচর হাইওয়ে থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌছে গুরুতর অবস্থায় অন্তত ১০ জনকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা হাসপাতালে নেয়ার পর মিনহাজুর রহমান সাকিব (২৪) নামের আরেক যাত্রীর মৃত্যু হয়। এ দুর্ঘটনায় আহত কয়েকজন যাত্রী স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। নিহত ফারজানা ইয়াসমিন পাবনার বনগ্রাম এলাকার জুয়েল রানার স্ত্রী ও মিনহাজুর রহমান সাকিব মাগুরার ঘোষগাতি গ্রামের মতিয়ার রহমানের ছেলে বলে জানা যায়। শুক্রবার সকালে নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

মাদারীপুরের শিবচর হাইওয়ে থানার ওসি জহুরুল ইসলাম বলেন, নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাক থানা হেফাজতে রয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।