1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

দিঘলিয়া প্রেসক্লাবের নির্বাচন স্থগিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার

  • প্রকাশিত: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ৭৪ বার পড়া হয়েছে

দিঘলিয়া প্রতিনিধি : খুলনার দিঘলিয়া উপজেলা প্রেসক্লাবের নির্বাচন আগামী ৮ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার দিন ধার্য ছিল। সে মোতাবেক আজ শনিবার (২৫ অক্টোবর) মনোনয়ন ফর্ম বিতরণের কথা থাকলেও হঠাৎ করে প্রধান নির্বাচন কমিশনার অধ্যক্ষ মনিরুল হক বাবুল কোন আলোচনা ছাড়াই ফরম বিতরণ ও নির্বাচন অনির্দীষ্টকালের জন্য স্থগিত করেছেন বলে মৌখিক ভাবে জানিয়েছেন। তবে নির্বাচন স্থগিতের কোন কারণ তিনি ব্যাখ্যা দেয়নি।
প্রেসক্লাবের মত একটি অরাজনৈতিক প্রতিষ্ঠানের বৈধ গণতান্ত্রিক ধারাবাহিকতাকে প্রতিবন্ধকতা সৃষ্টির লক্ষ্যে পূর্ব ঘোষণা ছাড়াই নির্বাচন স্থগিত করা হয়েছে বলে মনে করছেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ, উপজেলার সকল পর্যায়ের সাংবাদিক ও সুধী সমাজ এবং বিভিন্ন রাজনৈতিক মহল।
প্রধান নির্বাচন কমিশনার অধ্যক্ষ মনিরুল হক বাবুল কোন আলোচনা ছাড়াই মৌখিকভাবে ঘোষণা দিয়েছেন অনিবার্য কারণবশত ফরম বিতরণ ও নির্বাচন অনির্দীষ্টকালের জন্য স্থগিত করা হলো। তবে এ বিষয়ে তিনি কোনো সুস্পষ্ট ব্যাখ্যা না দেওয়ায় সাংবাদিক মহল হতাশ হয়েছেন।
উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকরা গণতন্ত্রিক ধারা অব্যাহত রাখতে খুলনা প্রেসক্লাবের নেতৃবৃন্দের সহযোগিতার মাধ্যমে সুষ্ঠ, নিরপেক্ষ অবাধ ও গ্ৰহনযোগ্য নির্বাচন প্রত্যাশা করেছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।