1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

নড়াইলে সরকারি চাল বিক্রি করে ২ ডিলার লাপাত্তা: ক্রেতা আটক

  • প্রকাশিত: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ৯৮ বার পড়া হয়েছে

নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নে ২ ডিলারের বিরূদ্ধে খাদ্যবান্ধব কর্মসূচির সরকারি পুষ্টি চাল বিক্রি করার অভিযোগ উঠেছে। বিধিবহির্ভূতভাবে ৫ মে. টন চাল বিক্রির অভিযোগ এ চালের ক্রেতা চাল ব্যবসায়ী মিলন হোসেনকে আটক করেছেন মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার নহাটা পুলিশ ফাঁড়ির সদস্যরা। সেই সাথে ওই চাল জব্দ করেছেন

নড়াইলের লোহাগড়া উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নলদী ইউনিয়নের মিঠাপুর বাজারের ডিলার হিমায়েত হোসেন ও নালিয়া বাজারের ডিলার কামরুজ্জামান এর কাছ থেকে পুষ্টির ৩০ কেজি’র প্যাকেটজাত চাল ক্রয় করেন। এ চাল ব্যবসায়ী মিলন শুক্রবার ( ২৪ অক্টোবর) সকালে চাল কিনে মাগুরা নিয়ে যাচ্ছিলেন। পথে মোহাম্মদপুর উপজেলার সুজাপুর গ্রামের পাঁচ রাস্তার মোড়ে পৌছালে স্থানীয়রা নছিমন ভর্তি এ চাল আটক করেন। সংবাদ পেয়ে পুলিশ এসে নছিমনটি ভর্তি চাল ফাঁড়িতে নিয়ে আটক রাখেন। এ চালের মধ্যে কামরুজ্জামানের বিক্রি করা ৭৬ বস্তা চাল এবং হিমায়েত’র বিক্রি করা ৯১ বস্তা চাল রয়েছে। মোট প্রায় ৫ মে. টন চাল। এদিকে চাল বিক্রির সাথে জড়িত ২ ডিলার গা ঢাকা দিয়েছে।
অভিযুক্ত ডিলার কামরুজ্জামান মোবাইল ফোনে জানান, ‘আমি নলদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জামান’র লোক। আমার কিছু হবে না। আমি কোন অন্যায় করিনি। অপর ডিলার হিমায়েত হোসেন বলেন, যাদের চাল দেয়া হয়েছে, তারা চাল নিয়ে বিক্রি করে দিয়েছেন। এতে আমার কি দোষ? এ বিষয়ে জানার জন্য সাবেক ইউপি চেয়ারম্যান জামান’কে বার বার কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি। তবে নলদী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আবুল কালাম আজাদ পাখী বলেন,যারা চাল চুরির সাথে জড়িত তাদের শুধু ডিলারশীপ বাতিল করলে হবে না, দৃষ্টান্তমুলক শাস্তি হওয়া দরকার। লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু রিয়াদ বলেন, ‘ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। তদন্ত করে অভিযোগ প্রমানিত হলে ডিলারদের বিরূদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে এবং তাদের লাইসেন্স বাতিল করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।