1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

শরণখোলায় জেলা বিএনপি নেতা শিপনের মতবিনিময়

  • প্রকাশিত: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ১৩০ বার পড়া হয়েছে

শরণখোলা আঞ্চলিক অফিস : বাগেরহাটের শরণখোলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহযোগী সংগঠন মহিলা দলের সাথে মতবিনিময় সভা করেছেন বাগেরহাট জেলা বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন। গতকাল শনিবার বিকালে শরণখোলা উপজেলা মহিলা দলের আয়োজনে রায়েন্দা মহিলা দাখিল মাদ্রাসা মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা দলের সভানেত্রী মিসেস সাগর আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি নেতা নাজমুল আহসান শিমুল গাজী, তালুকদার মোঃ মধু, রুহুল আমিন হাওলাদার,উপজেলা শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম তালুকদার,উপজেলা মহিলা দলের সহ-সভাপতি পারভিন বেগম, সাধারণ সম্পাদক আসমা আক্তার,উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম সোহাগ প্রমুখ। সভায় কাজী খায়রুজ্জামান শিপন বলেন,সামনে নির্বাচন,আর এই নির্বাচনে জনগণকে বোকা বানাচ্ছে একটি দল। তারা বাড়িবাড়ি গিয়ে বেহেশতের টিকিট বিক্রি করছেন। তিনি আরো বলেন, ওই দলটি আসলে বেহেশতের টিকিট বিক্রি করছে, না দোযখের টিকিট বিক্রি করছে, তা বোঝা মুশকিল। তাই মা-বোনেরা ওই দলের লোকজন থেকে আপনাদের সজাগ থাকতে হবে। এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল সহকারে মহিলারা আসেন সভা স্থলে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।