1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

যশোরে ১৪ মামলার আসামিকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

  • প্রকাশিত: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ৮৯ বার পড়া হয়েছে

যশোর প্রতিনিধি : যশোরে ১৪ মামলার আসামি ও বারান্দীপাড়ার আলোচিত শরিফুল ইসলাম জিতুকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। জিতু শহরের বারান্দী মোল্লাপাড়ার সিরাজুল ইসলামের ছেলে। শনিবার রাত সাড়ে নয়টার দিকে নিজ এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি তিনি একটি মামলায় জামিনে বের হন। পরে পরিবার তাকে শহরের একটি মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করে। সেখানে থাকা অবস্থায় শনিবার জিতু পালিয়ে নিজ এলাকায় চলে আসেন। পরে পরিবারের সঙ্গে খারাপ আচরণ করেন এবং কয়েকজনকে মারপিটও করেন তিনি। প্রতিবেশীরা এগিয়ে এলে তাদেরও মারধর করেন জিতু। পরে এলাকাবাসী একত্র হয়ে তাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। পুলিশ তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
এ বিষয়ে কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল বলেন, এলাকাবাসী আহত অবস্থায় জিতুকে পুলিশে সোপর্দ করে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে একটি ওয়ারেন্টও রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।