1. : lf_ElQ5oe7W3mX7 :
  2. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  3. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:২৫ অপরাহ্ন

নড়াইলে বখাটে সন্ত্রাসী হৃদয় বেপরোয়া

  • প্রকাশিত: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ১৩৯ বার পড়া হয়েছে

নড়াইল প্রতিনিধি: নড়াইল পৌরসভার নড়াইল গ্রামের আদু মোল্যার ছেলে সন্ত্রাসী হৃদয় মোল্যার অত্যাচারে অতিষ্ট এলাকাবাসি। সে সারাক্ষণ নেশাগ্রস্থ থাকে। অহেতুক সাধারণ মানুষের সাথে সন্ত্রাসী আচরন করে। নিজেকে ছাত্রলীগ নেতা পরিচয় দিয়ে মানুষের সাথে মারমুখি আচরন করে। সোমবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ চত্বরে এ কলেজের ছাত্র রিফাত’র উপর অহেতুক আক্রমন চালায়। হৃদয় ও তার সহযোগি সোহান মিলে রিফাতকে মারতে উদ্যত হলে সেখানে থাকা অন্যান্যরা ঠেকায় দেয়। চলে যাওয়ার সময় সে রিফাতকে পরবর্তীতে দেখে নেয়ার হুমকি দিয়ে যায়। রিফাত জানায় হৃদয়ের সাথে তার কোন দ্বন্দ্ব বা মতদ্বন্দ্ব নেই। হঠাৎ করেই সে বিনা কারনে এ ধরনের আচরন করে। স্থানীয়রা জানায়, হৃদয় প্রায়ই মানুষের সাথে এ ধরনের আচরন করে নিজেকে সন্ত্রাসী ও মাস্তান হিসেবে উপস্থাপন করতে চায়। নিজেকে ছাত্রলীগ নেতা পরিচয় দিয়ে হম্বিতম্বি করে। কলেজ চলাকালে প্রায়ই তাকে কলেজ চত্বরে আড্ডা দিতে দেখা যায়। নিরীহ প্রকৃতির ছাত্রদের দেখলেই সে তাদের সাথে সন্ত্রাসী আচরন করে ও শক্তি প্রদর্শন করে। কিছুদিন আগে সে সৌরভ নামে এক তরুনকে মারপিট করে। তার দ্বারা অনেকেই হেনস্থা হলেও নিরাপত্তার ভয়ে আইনী পদক্ষেপ নেয়নি। এলাকাবাসি অনাকাংখিত দূর্ঘটনা এড়াতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।