1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

ডুমুরিয়ায় বিএনপি ও সহযোগী সংগঠনের সাথে মতবিনিময় সভায় আলী আসগর লবি

  • প্রকাশিত: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে

ডুমুরিয়া প্রতিনিধি : আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক বিজয়ের লক্ষ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ বিসিবির সভাপতি মোহাম্মদ আলী আসগর লবির সাথে ডুমুরিয়া উপজেলা বিএনপি সহ অঙ্গ সংগঠন ও নির্বাচন পরিচালনা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলা শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে আয়োজিত প্রধান অতিথি মোহাম্মদ আলী আসগর লবি বলেন,ডুমুরিয়ার মাটি বিএনপির ঘাঁটি, আগামী নির্বাচনে বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে হলে দলের মধ্যে কোন গ্রুপিং লবিং থাকলে হবে না। দলের মধ্যে সকল ভেদাভেদ ভুলে গিয়ে সকলেই ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। তিনি আরও বলেন, দুর্দিনে যেসব নেতাকর্মী আন্দোলন সংগ্রামে ঝুঁকি নিয়ে অংশগ্রহণ করেছেন তাদেরকে মূল্যায়ন করতে হবে।
জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা মহিলা দলের সভানেত্রী এ্যাডভোকেট তছলিমা খাতুন ছন্দা, সাধারণ সম্পাদিকা সেতারা বেগম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শেখ সরোয়ার হোসেন, বিএনপি নেতা সরদার আব্দুল মালেক, মোল্লা মাহবুবুর রহমান,শেখ হাফিজুর রহমান,গাজী আব্দুল হালিম, মোল্লা কবির হোসেন, অরুণ গোলদার,মশিউর রহমান লিটন, শেখ শাহিনুর রহমান শাহীন,শেখ ফরহাদ হোসেন, শেখ শাহিনুর রহমান,আমিনুর রহমান মোড়ল, শেখ হেলাল উদ্দিন, হাবিবুর রহমান হবি, মিজানুর রহমান লিটন,প্রভাষক মঞ্জুর রশিদ, মোল্যা মশিউর রহমান,হেমায়েত রশিদ খান, নিত্যানন্দ মন্ডল, মাওলানা আব্দুস সালাম আজাদ,আঃ রব আকুঞ্জি,শাহাদাত হালদার, মোল্লা আবুল কাশেম, আমিনুল ইসলাম হালদার, দেলোয়ার হোসেন, নজরুল ইসলাম, শহিদুল ইসলাম মোড়ল, অংশুপতি বৈরাগী, বীরেশ্বর মন্ডল,জিএম মনিরুজ্জামান সোহাগ প্রমুখ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।