1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়ার মির্জাপুর মহাশ্মশানে দুর্ধর্ষ ডাকাতি, এলাকাজুড়ে উদ্বেগ সংযোগ সড়কহীন নলিয়া সেতু: ৫ কোটির অবকাঠামো দাঁড়িয়ে আছে ‘নীরব দর্শক’ হয়ে দুই সীমান্তে ঠেলে দেওয়া ২১ জনকে সরিয়ে নিল বিএসএফ ড. ইউনূসের বিরুদ্ধে এমপি শেখ মজিবুরের মামলার আবেদন ‘চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের আন্দোলনের যৌক্তিকতা দেখে ব্যবস্থা’ পুশইনের শঙ্কায় সীমান্তে বিজিবির বিশেষ নজরদারি ইরান-ইসরায়েল পাল্টাপাল্টি হামলা, তিন শহরে বিস্ফোরণ পলাতক সাবেক ডিবি প্রধান হারুনের সম্পদ জব্দে আইনি প্রক্রিয়া শুরু মোরেলগঞ্জে জিয়া মঞ্চের উপজেলা কমিটি গঠন নিজের দৃড় মনোবল প্রবল ইচ্ছা শক্তি থাকলে সফলতা যে ধরা দিবেই তারই উদাহরণ রিপন দাস

সাতক্ষীরায় মাদক ও চাঁদাবাজি মামলার আসামীকে গনপিটুনি

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ১৬৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় চাঁদাবাজি ও মাদক বিক্রির অভিযোগে আল আমিন সরদার (৩২) নামের একজনকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছেন। সে পাটকেলঘাটা থানার কাশিয়াডাঙ্গা গ্রামের তোব্বাত সরদারের ছেলে। এলাকায় একাধিক চুরির ঘটনায় লোকজন তাকে মারপিট করলে সে এলাকা ছেড়ে পালিয়ে আত্মগোপনে ছিল কয়েক বছর ধরে।
সোমবার বিকেলে দেবহাটা উপজেলার পুষ্পকাটি ইটভাটা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়দের অভিযোগ, আল আমিন দীর্ঘদিন ধরে ইয়াবা ও ভারতীয় নেশাজাতীয় ওষুধ ট্যাপেনটাডল ট্যাবলেট বিক্রির সঙ্গে জড়িত ছিলেন। বিভিন্ন অভিযোগে এলাকায় বিতাড়িত হলেও তিনি পুষ্পকাটিতে আত্মগোপনে ছিলেন।
স্থানীয়দের হাত ধরে আটক হওয়ার পর পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া হাসান জানান, মাদকসহ আটক করার তথ্য পুরোপুরি নিশ্চিত নয়। তবে আল আমিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে এবং তাকে আদালতে পাঠানো হবে।

কর্মকর্তাদের মতে, আল আমিন নিজেকে অনলাইনে বিভিন্ন পোর্টালের সম্পাদক হিসেবে পরিচয় দিয়ে জেলাজুড়ে চাঁদাবাজি ও অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।