1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

নতুন কুঁড়ি-২০২৫’-এ কৌতুক শাখায় শীর্ষে যশোরের সাবিক সাদত

  • প্রকাশিত: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ১০৭ বার পড়া হয়েছে
যশোর অফিস : বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) জনপ্রিয় শিশু-কিশোর প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি-২০২৫’-এর কৌতুক শাখার চূড়ান্ত বাছাই পর্বে সেরা পাঁচের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে যশোরের প্রতিযোগী সাবিক সাদত।
আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ টেলিভিশন ভবনে অনুষ্ঠিত সেরা-১০ প্রতিযোগীর মধ্যে থেকে সেরা-৫ বাছাই করা হয়। এ পর্বে সাবিক সাদত ৯৩.৬৭ নম্বর পেয়ে শীর্ষস্থান অর্জন করে। ফলে সে আগামী নভেম্বরের প্রথমার্ধে অনুষ্ঠিতব্য চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে ‘নতুন কুঁড়ি’-এর চূড়ান্ত লড়াইয়ে অংশ নেবে।
যশোর শিল্পকলা একাডেমিতে (খুলনা-২ অঞ্চল) অনুষ্ঠিত প্রাথমিক বাছাই পর্বে ‘ইয়েস কার্ড’ পাওয়ার মাধ্যমে সাবিকের ‘নতুন কুঁড়ি’ যাত্রা শুরু হয়। পরবর্তীতে বিভাগীয় পর্বের একমাত্র প্রতিযোগী হিসেবে সে চূড়ান্ত বাছাইয়ে অংশ নেওয়ার সুযোগ পায়। সেখান থেকে প্রথমে সেরা-১০ এবং সবশেষে সেরা-৫ এ জায়গা করে নেয় সে।
সাবিক সাদত দৈনিক লোকসমাজ পত্রিকার চিফ রিপোর্টার হাবিবুর রহমান রিপন ও শারমিন আক্তার শিউলীর একমাত্র সন্তান। তার এই সাফল্যে পরিবার, শিক্ষক ও শুভানুধ্যায়ীরা গর্বিত। সাবিক ভবিষ্যতে আরও ভালো কিছু উপহার দিতে সবার কাছে দোয়া চেয়েছে।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।