1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

দিঘলিয়ায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ৯৮ বার পড়া হয়েছে
দিঘলিয়া প্রতিনিধি : লগি-বৈঠার তান্ডবে যারা শহীদের রক্তে  ঢাকার রাজপথ রঞ্জিত করেছিল তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।
২০০৬ সালের ২৮ অক্টোবর ফ্যাসীবাদী সরকারের লগি-বৈঠার তান্ডব দিবস উপলক্ষে দিঘলিয়া উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরার অন্যতম সদস্য, খুলনা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান একথা বলেন।
গত মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকাল ৪ টায় দিঘলিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবুল হাসানের সভাপতিত্বে ও দিঘলিয়া উপজেলার জামায়াতে ইসলামীর সহ সেক্রেটারি মোঃ ইসমাইল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত এ সমাবেশে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা অঞ্চলের সহকারী আঞ্চলিক পরিচালক খান গোলাম রসুল, উপজেলা সেক্রেটারি মাওঃ মুশফিকুর রহমান, দিঘলিয়া সদর ইউনিয়নের আমির মাওঃ দেলোয়ার হোসেন, বারাকপুর ইউনিয়ন আমির মোঃ শওকত মোড়ল, সেনহাটি  ইউনিয়ন আমির মোল্লা শফিকুর রহমান, গাজিরহাট ইউনিয়ন সভাপতি মোঃ আব্দুল কাদের, শ্রমিক কল্যাণ উপজেলা সহ-সভাপতি মোল্লা খলিলুর রহমান ও আলমগীর হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ। ২০০৬ সালের ২৮ অক্টোবর লগি-বৈঠার তাণ্ডবের বিচারের দাবিতে দিঘলিয়া হাসপাতালের সামনে হতে এক বিক্ষোভ মিছিল শুরু হয়ে উপজেলার মোড়ে এসে শেষ হয়।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।