1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

চৌগাছায় বিএনপির জরুরি নির্দেশনা: ফেসবুকে বিভ্রান্তিকর পোস্ট থেকে বিরত থাকার আহ্বান

  • প্রকাশিত: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ১১৬ বার পড়া হয়েছে

চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ যশোরের চৌগাছা উপজেলা বিএনপি সামাজিক যোগাযোগমাধ্যমে দলের প্রার্থীদের নিয়ে বিভ্রান্তিকর ও কুরুচিপূর্ণ মন্তব্যের বিষয়ে কঠোর অবস্থান জানিয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম ও সাধারণ সম্পাদক মাসুদুল হাসান স্বাক্ষরিত এক জরুরি নির্দেশনায় এ তথ্য জানানো হয়।

নির্দেশনায় বলা হয়, সম্প্রতি কিছু ব্যক্তি ভুয়া (ফেক) ফেসবুক আইডি ব্যবহার করে দলের প্রার্থীদের নিয়ে নেতিবাচক ও কুরুচিপূর্ণ মন্তব্য করছে। এতে দলের ঐক্য বিনষ্ট হচ্ছে এবং কেন্দ্রীয় নির্দেশনা অমান্যের প্রবণতা দেখা দিচ্ছে। বিশেষ করে কেউ কেউ ‘নির্দিষ্ট প্রার্থী মনোনয়ন না পেলে ভোটকেন্দ্রে যাব না’ বা ‘অন্য দলকে ভোট দেব’ এমন মন্তব্য করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করছেন।

চৌগাছা উপজেলা বিএনপি এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে এসব বিভ্রান্তিকর মন্তব্য দ্রুত সরিয়ে ফেলতে নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায়, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।