1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

কুয়েটে ক্যাশলেস বাংলাদেশ বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে

বিজ্ঞপ্তি : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে এবং পূবালী ব্যাংকের সহযোগিতায় ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগের বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে এ আয়োজন করা হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েটের রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ আনিছুর রহমান ভূঁঞা, পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. বি. এম ইকরামুল হক, বাংলাদেশ ব্যাংক খুলনার পরিচালক এস এম কামালুজ্জামান কামাল, অতিরিক্ত পরিচালক মোহাম্মদ এখলাসউদ্দিন, পূবালী ব্যাংক পিএলসি খুলনা শাখার সহকারী মহাব্যবস্থাপক মোঃ শফিকুল ইসলাম। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় ঢাকা এর পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম। পূবালী ব্যাংকের পক্ষ থেকে সেমিনারে ক্যাশলেস বাংলাদেশ ইনিশিয়েটিভ সামগ্রিক ধারণার উপর একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। সেমিনারে বাংলা কিউআর-ভিত্তিক লেনদেন বিষয়ক বিভিন্ন সুযোগ সুবিধার বিষয়ে আলোচনা করেন অতিথিবৃন্দ। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহন করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।