1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

দিঘলিয়ায় নৌবাহিনী বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ৯৮ বার পড়া হয়েছে

দিঘলিয়া প্রতিনিধি : দেশের সার্বভৌমত্ব ও সমুদ্র সীমার সুরক্ষার পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনী মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। নৌবাহিনী তার মানবিক ও সেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে খুলনা জেলার দিঘলিয়া উপজেলার দরিদ্র ও অসহায় বাসিন্দাদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালনা করেছে। গতকাল বুধবার বাংলাদেশ নৌবাহিনী, কমান্ডার খুলনা নৌ অঞ্চল এর তত্ত্বাবধানে ‘বানৌজা উপশম ’ এর অভিজ্ঞ চিকিৎসক দল চন্দনীমহল দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় বিনামূল্যে মেডিকেল ক্যাম্প পরিচালনা করে। সকল ৯ টা থেকে দিনব্যাপী আয়োজিত এই ক্যাম্পেইনে ৬০০জন নারী, পুরুষ ও শিশুসহ বিভিন্ন বয়সী মানুষজন চিকিৎসা সেবা গ্রহণ করে। সেবা গ্রহীতাদের রোগ নির্ণয়, চিকিৎসা ও স্বাস্থ্যগত পরামর্শ প্রদান ছাড়াও তাদের মাঝে বিনামূল্যে প্রয়োজনীয় ঔষুধ বিতরণ করা হয়। চিকিৎসা ক্যাম্পে সাধারণ রোগীদের পাশাপাশি বিভিন্ন জটিল রোগে আক্রান্ত রোগীদেরও আন্তরিকতা ও পেশাদারিত্বের সাথে যথাযথ চিকিৎসা প্রদান করা হয়। এতে স্থানীয় জনগণের মাঝে ব্যাপক সন্তুষ্টি ও স্বস্তির অনুভূতি পরিলক্ষিত হয়। স্থানীয় বাসিন্দারা এ ধরনের উদ্যোগের জন্য বাংলাদেশ নৌবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বাংলাদেশ নৌবাহিনী দীর্ঘদিন ধরে এ ধরনের মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও নৌবাহিনীর এই মানবিক ও সেবামূলক কার্যক্রম চলমান থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।