1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

যশোরে চোরাই ট্রাকের যন্ত্রাংশসহ তিনজন আটক

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ১১০ বার পড়া হয়েছে

যশোর অফিস : যশোর শহরের বকচর এলাকা থেকে চোরাই ট্রাকের যন্ত্রাংশসহ তিনজনকে আটক করেছে পুলিশ। বুধবার (২৯ অক্টোবর) সকাল ১১টার দিকে খুলনা মেট্রোপলিটন পুলিশের বিশেষ দল যশোর কোতোয়ালি থানার সহযোগিতায় অভিযান চালায়। আটককৃতরা হলেন তুফান,রবি ও ইকবাল।
পুলিশ জানায়, এক মাস আগে খুলনার হরিণটানা এলাকা থেকে টাটা ৪০৭ মডেলের একটি ট্রাক চুরি হয়। তদন্তে জানা যায়, ট্রাকটি যশোরের বকচর এলাকার একটি চোরাই গাড়ি সিন্ডিকেটের কাছে বিক্রি করা হয়েছে।
অভিযানে নিউ স্বপ্নীল মোটর পার্টস দোকান থেকে ট্রাকের কেবিন, টায়ার ও অন্যান্য যন্ত্রাংশ উদ্ধার করা হয়। দোকান মালিক তুফানের স্বীকারোক্তিতে রবি ও ইকবালকেও গ্রেপ্তার করা হয়।
তদন্ত কর্মকর্তা এসআই রেজোয়ান কবির জানান, আসামিদের খুলনায় নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। তাঁদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। স্থানীয় ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, পুলিশের নজরদারির অভাবে বকচর এলাকা চোরাই গাড়ি বেচাকেনার কেন্দ্রস্থলে পরিণত হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।