1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

সুন্দরবনে নৌকা ও কাকড়া ধরার চারুসহ ২ জেলে আটক

  • প্রকাশিত: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে

শরণখোলা অফিস : সুন্দরবন পূর্ব বন বিভাগের টিয়ারচর বনাঞ্চলে অভয়ারণ্যের খালে বুধবার দুপুরে কাকড়া ধরার সময় দুই জেলেকে আটক করেছে বনরক্ষীরা। জব্দ করা হয়েছে ডিংগি নৌকাসহ শতাধিক কাকড়া ধরার নিষিদ্ধ চারু। বনবিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের কোকিলমনি ফরেষ্ট টহল ফাঁড়ির বনরক্ষীরা বুধবার দুপুরে নিয়মিত টহল কালে সুন্দরবনের টিয়ারচরের উত্তর পাশে খালে একটি নৌকার জেলেদের কাকড়া ধরার চারু বসাতে দেখতে পায়। বনরক্ষীরা এগিয়ে গিয়ে ডিংগি নৌকায় থাকা দুই জেলেকে আটক করেন। এ সময় জব্দ করা হয় ডিংগি নৌকাসহ ১২৮টি নিষিদ্ধ কাকড়া ধরার চারু। আটক জেলেরা হচ্ছেন, বিদ্যুৎ রায় (২৬) ও তুহিন সরদার (৩০)। এদের বাড়ী খুলনার বটিয়াঘাটা এলাকায় বলে বনরক্ষীরা জানান। সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা ( এসিএফ) রানা দেব বলেন, আটক জেলেরা কাকড়া ধরার মেয়াদ উত্তীর্ণ পাশ নিয়ে সুন্দরবনের অভয়ারণ্যের খালে কাকড়া ধরার প্রস্ততি নিয়েছিলো। আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা রেকর্ড করে বুধবার বিকেলে মামলার আসামীদের বাগেরহাট আদালতে চালান দেওয়া হয়েছে। আসন্ন দুবলারচরে রাস উৎসবের কারণে ২৭ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত সুন্দরবনে সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা জারী করা হয়েছে বলে এসিএফ জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।