1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

ভোমরা স্থলবন্দর দিয়ে ২২ হাজার ৪১৬ মেট্রিকটন টোমেটো আমদানি

  • প্রকাশিত: রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ১৫৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি : দেশের নিত্যদিনের খাবারের অন্যতম উপাদান টমেটো। সালাদ থেকে রান্না সবখানেই এর উপস্থিতি অপরিহার্য। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে জলবায়ু পরিবর্তন ও বৈরী আবহাওয়ার কারণে দেশে টমেটো উৎপাদন উল্লেখযোগ্যভাবে কমে গেছে। ফলে চাহিদা মেটাতে ভারত থেকে বাড়ছে টমেটো আমদানি। কাস্টমস সূত্রে জানা গেছে, চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ভারত থেকে ২২ হাজার ৪১৬ মেট্রিক টন টমেটো আমদানি হয়েছে। এর আমদানি মূল্য ১৪০ কোটি ৭৭ লাখ টাকা। দেশে যে পরিমাণ টমেটো উৎপাদন হয়, তা দিয়ে ক্রমবর্ধমান চাহিদা পূরণ সম্ভব নয় বলে জানান শীর্ষ আমদানিকারক ব্যবসায়ীরা। তাঁদের ভাষায়, ‘টমেটো একটি জনপ্রিয় খাদ্যপণ্য। পরিবারের রান্নাঘর থেকে শুরু করে হোটেল-রেস্তোরাঁÑসব জায়গাতেই এর ব্যবহার প্রচুর। দেশে উৎপাদন কমে যাওয়ায় আমাদের আমদানির ওপর নির্ভর করতে হয়। টমেটো শুধু সবজি নয়, ফল হিসেবেও জনপ্রিয়। এটি দিয়ে তৈরি হয় জুস, জেলি ও সস, যা দেশীয় বাজার ছাড়িয়ে রপ্তানিও হয়। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, টমেটো একটি ভিটামিনসমৃদ্ধ শীতকালীন সবজি হলেও প্রযুক্তির সহায়তায় সারা বছরই এর চাষ সম্ভব। তবে প্রয়োজন উন্নত বীজ, সেচব্যবস্থা ও উপযুক্ত জমি। সম্প্রতি সাতক্ষীরাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মাছের ঘেরের বাঁধে বা উঁচু জমিতে টমেটো চাষ বাড়ছে। এতে অনেক কৃষক লাভবান হচ্ছেন। জেলা কৃষি অফিস বলছে, বাণিজ্যিকভাবে টমেটো চাষ লাভজনক। উপযুক্ত প্রযুক্তি ব্যবহার ও সময়োপযোগী উদ্যোগ নিলে উৎপাদন ঘাটতি পূরণ সম্ভব। এতে শুধু আমদানি নির্ভরতা কমবে না, বরং উদ্বৃত্ত টমেটো রপ্তানিও করা যাবে। কৃষি কর্মকর্তাদের মতে, টমেটো উৎপাদন বাড়লে কৃষকের আয়ও বাড়বে, যা গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।