1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

খুলনা মহানগর সিপিবি’র সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ৭২ বার পড়া হয়েছে

বিজ্ঞপ্তি : আগামী ১৪ নভেম্বর ’২৫ বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র জাতীয় সম্মেলন সফলের লক্ষ্যে সিপিবি খুলনা মহানগর কমিটি’র এক সভা গত শুক্রবার বিকেল ৫টায় পার্টির কার্যালয়ে খুলনা মহানগর সভাপতি কমরেড এইচ এম শাহাদাৎএর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কমরেড অ্যাড. নিত্যানন্দ ঢালীর পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন সিপিবি কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও খুলনা জেলা কমিটি’র সভাপতি কমরেড এস এ রশীদ, জেলা সাধারণ সম্পাদক কমরেড শেখ আব্দুল হান্নান, মহানগর সিপিবি সদস্য বীর মুক্তিযোদ্ধা কমরেড নিতাই পাল, বীর মুক্তিযোদ্ধা কমরেড কিংশুক রায়, কমরেড মিজানুর রহমান বাবু, কমরেড তোফাজ্জেল হোসেন, কমরেড মাহফুজুর রহমান মুকুল, বীর মুক্তিযোদ্ধা সরকার ভূষণ চন্দ্র তরুণ, কমরেড অধ্যাপক সঞ্জয় সাহা, কমরেড পলাশ দাশ, কমরেড সৈয়দ রিয়াসাত আলী রিয়াজ, কমরেড জাহানারা আক্তারী, কমরেড রেখা কুণ্ডু প্রমুখ। সভায় নেতৃবৃন্দ বর্তমান অন্তর্বর্তী সরকার দেশের জনগণের মতামতকে উপেক্ষা করে এবং সম্পূর্ণ এখতিয়ার বহির্ভূতভাবে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল বিদেশি কোম্পানিকে ইজারা ও মায়ানমারের আরাকান রাজ্যে করিডোর দেওয়ার উদ্যোগ বন্ধ করার দাবি করেন। সভায় আগামী ১৪ নভেম্বর ’২৫ বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র জাতীয় সম্মেলন সফলের লক্ষ্যে বিভিন্ন সাংগঠনিক কর্মসূচি গ্রহণ করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।