1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

ভোমরা কাস্টমস হাউজে প্রশাসনিক কার্যক্রম শীঘ্রই শুরু

  • প্রকাশিত: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ১৮৩ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি : চলতি মাসেই নবাগত কাস্টমস কমিশনার ভোমরা কাস্টমস হাউজে যোগদানের মাধ্যমে প্রশাসনিক কার্যক্রম শুরু করতে যাচ্ছেন। ভোমরা কাস্টমস সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুছা জানিয়েছেন, চলতি মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে কমিশনারের যোগদান প্রায় নিশ্চিত। প্রশাসনিক কর্মকা- শুরু হলে বন্দরের কার্যক্রমে নতুন গতি আসবে।
সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের অনুমতিক্রমে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভোমরা বন্দরে কাস্টমস হাউজের স্বীকৃতি দিয়েছে। এ ঘোষণায় দেশের শীর্ষ আমদানি-রপ্তানিকারক ব্যবসায়ীরা ভোমরা বন্দর ব্যবহার করে ব্যবসা পরিচালনায় উৎসাহিত হয়েছেন। সময়, যোগাযোগ সুবিধা, পণ্য পরিবহনে আর্থিক সাশ্রয় ও প্রশাসনিক জটিলতা কমানোর কারণে ব্যবসায়ীরা কমিশনারের যোগদানের অপেক্ষায় রয়েছেন।
কাস্টমস কর্মকর্তারা জানিয়েছেন, কমিশনার যোগদানের পর দপ্তর বণ্টনের মাধ্যমে কার্যক্রম কার্যকর হবে। জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক অনুমোদিত এইচএস কোডের সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি করা সম্ভব হবে। এতে বন্দর ব্যবহারে সুযোগ বৃদ্ধির পাশাপাশি রাজস্ব আহরণ ও বাণিজ্যিক গতিশীলতা বেড়ে যাবে।
ভোমরা স্থলবন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক জানিয়েছেন, বন্দরের স্বীকৃতি বাস্তবায়িত হওয়ায় দক্ষিণাঞ্চলের বাণিজ্যিক কার্যক্রমে গতি আসবে এবং আর্থিক ও প্রশাসনিক গুরুত্ব বৃদ্ধি পাবে। এর ফলে কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন ও আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ভোমরা বন্দর।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।