1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

খুলনায় ক্যাব’র আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ১০১ বার পড়া হয়েছে

বিজ্ঞপ্তি : কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) কর্তৃক বিভাগীয় পর্যায়ে আয়োজিত ”ফুড ফর্টিফিকেশন এন্ড কনজুমারস রাইটস” শীর্ষক এক প্রশিক্ষণ গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় খুলনা সার্কিট হাউজ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন ক্যাব সভাপতি এ.এইচ.এম শফিকুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনার উপ-পরিচালক মোঃ সেলিম। সভাপতিত্ব করেন খুলনা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আখতার হোসেন। উক্ত আলোচনায় স্বাগত বক্তব্য রাখেন খুলনা ক্যাব’র সাধারণ সম্পাদক এম. নাজমুল আজম ডেভিড এবং সমাপনী বক্তব্য রাখেন খুলনা জেলা ক্যাব’র সহ-সভাপতি এড. কুদরত-ই-ক্ষুদা। সভায় প্রধান অতিথি খোলা তেলের উৎপাদন, মানবদেহে এর ক্ষতিকর প্রভাব, বিক্রি সংক্রান্ত প্রচলিত আইন সম্পর্কে আলোচনা করেন এবং এর অহরহ বিক্রি বন্ধে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান।  সভায় বিভিন্ন জেলা থেকে আগত ক্যাব এর সভাপতি এবং সাধারণ সম্পাদকবৃন্দ বাজারে খোলা তেল বিক্রি বন্ধে পাড়া মহল্লায় জনসচেতনতা সৃষ্টির আহবান জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।