1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

কালীগঞ্জে ডা: শহিদুলের মনোনয়নের দাবিতে মানববন্ধন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ৯৪ বার পড়া হয়েছে

কালিগঞ্জ প্রতিনিধি : সাতক্ষীরা-৩ কালিগঞ্জ ও আশাশুনি আসনে সমাজ সেবক বিএনপি’র কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য আলহাজ্জ ডা: শহিদুল আলমের নমিনেশন থেকে বঞ্চিত করায় পুনরায় নমিনেশন দেওয়ার দাবিতে গতকাল বুধবার বিকাল ৪ টা থেকে কালিগঞ্জ উপজেলার কাক শিয়ালি সেতু সংলগ্ন এলাকায় রাস্তায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এ সময় বিএনপি’র কেন্দ্র কমিটি নির্বাহী সদস্য ডাক্তার শহীদুল আলমের মনোনয়নের দাবি জানান । নলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা আজিজুর রহমানের সভাপতিত্বে ও বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন মিলন সরদার, আলাউদ্দিন সোহেল, রাজু আহমেদ জাকির, সেলিম হোসেন প্রমূখ। মানববন্ধন কর্মসূচিতে কালিগঞ্জ ও আশাশুনি উপজেলার বিভিন্ন এলাকার দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন। উল্লেখ্য সাতক্ষীরা ৩ কালিগঞ্জ আশাশুনি আসনে সাবেক সংসদ সদস্য ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী আলাউদ্দিন মনোনয়ন পেয়েছেন ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।