1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

ফকিরহাটে বিদ্যুৎ স্পৃষ্টে রাজমিস্ত্রীর মৃত্যু

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ৭১ বার পড়া হয়েছে

ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটে ভবনের ছাদে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদ থেকে ছিটকে পড়ে আলাউদ্দিন শেখ (২৬) নামে এক রাজমিস্ত্রী নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার জাড়িয়া বারুইডাংগা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাজমিস্ত্রী আলাউদ্দীন শেখ উপজেলার লখপুর ইউনিয়নের জাড়িয়া বারুইডাংগা গ্রামের হালিম শেখের পুত্র। স্থানীয় সূত্রে জানা গেছে, রাজমিস্ত্রী আলাউদ্দীন শেখ একই গ্রামে মো. শের আলীর বাড়ি রাজমিস্ত্রী হিসেবে একটি ভবন নির্মাণ করছেন। বৃহস্পতিবার ওই ভবনের ছাদ ঢালাই কাজ কারার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। সেজন্য বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যায় ছাদে ঢালাই কাজের জন্য ভাইব্রেট মেশিন ও অন্যান্য কাজের জন্য বৈদ্যুতিক সংযোগের কাজ করছিলেন। এসময় ছাদের পাশ থেকে যাওয়া বিদ্যুতের হাই-ভোল্টেজ লাইনের সাথে আলাউদ্দীনের হাতে থাকা তারের সংযোগ লেগে যায়। এতে মুহুর্তেই বৈদ্যুতিক শক লেগে বিকট শব্দে আগুণ ধরে যায় এবং রাজমিস্ত্রী আলাউদ্দীন শেখ ছিটকে ছাদ থেকে নিচে পড়ে যান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে স্থানীয় লোকজন জানান। বাড়ি মালিক শের আলী জানান, মরদেহ বর্তমানে ঘটনাস্থলে রয়েছে। ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক মীর বলেন, পুলিশ ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে। প্রাথমিক সুরাতহাল প্রতিবেদন করে মরদেহ উদ্ধার করা হবে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে মরদেহ হস্তান্তর করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।