1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

দিঘলিয়ায় বিএনপি আয়োজিত শোকরানা ও দোয়া মাহফিল

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ১০০ বার পড়া হয়েছে

বিজ্ঞপ্তি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এবং খুলনা-৪ আসনে ধানের শীষ প্রতীকে বিএনপির মনোনীত প্রার্থী আজিজুল বারী হেলাল বলেছেন, “বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধার ও অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য আন্তরিক। সেইসাথে অন্তর্বর্তী সরকারকেও প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করতে হবে।” তিনি আরও বলেন, দিঘলিয়ার সহজ-সরল মানুষের ভালোবাসা ও দোয়া নিয়েই ধানের শীষের বিজয়ের পথে যাত্রা শুরু হয়েছে। বুধবার বিকালে দিঘলিয়া উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত শোকরানা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি দিঘলিয়ার উন্নয়ন প্রসঙ্গে বলেন, “বিএনপি সরকার গঠন করলে আমি সংসদে নির্বাচিত হলে দিঘলিয়ার বন্ধ স্টার জুট মিল আধুনিকায়ন করে পুনরায় চালু করা হবে। খুলনার সকল জুট মিল পুনরুজ্জীবিত করা হবে। সামাজিক উন্নয়ন, অবকাঠামো ও কর্মসংস্থানের মাধ্যমে দিঘলিয়াকে শান্তির দিঘলিয়া হিসেবে গড়ে তোলা হবে।” দিঘলিয়া উপজেলা বিএনপি’র সভাপতি মোল্লা সাইফুর রহমান মিন্টুর সভাপতিত্বে সঞ্চালনা করেন দিঘলিয়া উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক রকিব মল্লিক। উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলি জুলু, অধ্যাপক মনিরুল হক বাবুল, সদস্য আব্দুস সালাম মল্লিক, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রনু, জেলা বিএনপি’র সদস্য আছাফুর রহমান, জেলা মহিলাদলের সাধারণ সম্পাদক সেতারা সুলতানা, স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক রেজাউল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক কুদরত এলাহি স্পিকার, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল কাদের জনি, এছাড়া মহিলা দল, কৃষক দলসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।