1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

পাটকেলঘাটায় মোটরসাইকেল চালকের লাশ উদ্ধার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ১০০ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার পাটকেলঘাটায় প্রায়ত এক আওয়ামী লীগ নেতার ছেলে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক মোঃ অহিদ মোড়লের(৩৪) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোর ৫ টার দিকে পাটকেলঘাটা থানার চারাবটতলা এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত মোঃ অহিদ মোড়ল সাতক্ষীরার পাটকেলঘাটা থানার খলিশখালী ইউনিয়নের হাজরাপাড়া গ্রামের আওয়ামী লীগ নেতা মৃত আব্দুর রশিদ মোড়লের ছেলে।

স্থানীয় বাসিন্দা মাহমুদুল ইসলাম জানান, অহিদ মোড়ল পেশায় একজন ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক। বুধবার তিনি মোটরসাইকেল নিয়ে বের হয়ে রাতে বাড়ি ফেরেননি। ধারণা করা হচ্ছে যাত্রীবেশি অজ্ঞাত দুর্বৃত্তরা তার মোটরসাইকেলটি ভাড়া নিয়ে রাতে শ্বাসরোধ করে তাকে হত্যার পর মরদেহ রাস্তার পাশে ফেলে রেখে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। ভোরে স্থানীয়রা চারাবটতলা এলাকায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়।

পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহিনুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে চারাবটতলা এলাকা থেকে আমরা একটি মরদেহ উদ্ধার করেছি। প্রাথমিকভাবে জানতে পেরেছি তিনি একজন ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক। ময়না তদন্তের জন্য মরদেহটি সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে । ময়না তদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে জানান তিনি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।