1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

খুলনায় ইজিবাইকে ওড়না পেঁচিয়ে তরুণীর মৃত্যু

  • প্রকাশিত: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : খুলনায় ইজিবাইকের মোটরের সাথে ওড়না পেঁচিয়ে সুরাইয়া নামের এক তরুণীর মৃত্যু হয়েছে। আজ রোববার (০৯ নভেম্বর) নগরীর বয়রা বাজার শেরের মোড়ে ঘটনাটি ঘটে। নিহতের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। সুরাইয়া যশোরের অভয়নগর উপজেলার হিতিয়া এলাকার বাসিন্দা মো. আতিয়ার মোল্লার মেয়ে। পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে অভয়নগর থেকে বর্হিবিভাগে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন ওই তরুণী। চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে চলন্ত ইজিবাইকের মোটরের সাথে গলায় থাকা ওড়না পেঁচিয়ে যায়। এ সময় ইজিবাইক থেকে ওই তরুণী নীচে পড়ে গিয়ে গলায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ কবির হোসেন বলেন, এমন সংবাদ জেনে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।